1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

বিলাইছড়িতে জেলেদের মাছ শিকার শুরু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ২২৭ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি- দীর্ঘ প্রায় ৪ মাস বন্ধ থাকার পর মাছ শিকার ও বাজার জাতকরণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর পহেলা সেপ্টেম্বর থেকে কাপ্তাই লেকে রাইংখ্যং নদীর জেলেরা পূজা করে মাছ শিকার শুরু করেছে।এতে প্রাণ ফিরে পেলো জেলেসহ ব্যবসায়ী এবং পাইকারি ক্রেতারা।

তারা বলেন, যথা সময়ে পানি না বাড়ায়, সঠিক সময়ে মাছ ডিম না ছাড়া এবং মাছ বড় না হওয়ায় এবছর মাছ ধরা একমাস পিছিয়ে গেলেও সুবিধা হয়েছে বলে জানান।

কি কি সুবিধা হয়েছে বলে জিজ্ঞাসা করা হলে তারা বলেন, মাছ ডিম দেওয়া,বড় হওয়া,বড় হলে বেশি দাম পাওয়া যায় বলেও জানান।

অন্যদিকে নাম প্রকাশের অনিচ্ছুক আরেক একজন জেলে জানান, মাছ শিকার বা মাছ মারা ৪ বন্ধ থাকালেও আমাদেরকে ভিজিএফ চাউল দেওয়া হয়েছে মাত্র ৪ মাসে ৩ বার।এই হিসাবে আমরা তো চার মাসের পাওয়ার কথা।

এইসব বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দাস সঙ্গে ফোনে কথা বললে তিনি বলেন,উপজেলা মোট যত জন জেলের তালিকা রয়েছে।বিগত সময়ে দুইবার আর মাছ বন্ধর সময় বাড়ানোর কারণে সম্প্রতি ১৮ আগস্টে একবার সহ মোট তিন বার ২০ কেজি করে ভিজিএফ চাউল দেওয়া হয়েছে বলে জানান।

অন্যদিকে এইসব বিষয়ে আরো বিলাইছড়ির মৎস্য ব্যবসায়ী বেশ কয়েক জনের সঙ্গে কথা হলে তারা জানান, করোনার কারণে মানুষের ইনকাম না থাকার কারণে জেলের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।এখন পুরুষের পাশাপাশি মহিলা জেলেও রয়েছে বলে জানান।

উল্লেখ্য যে, বিগত পহেলা মে ইং তারিখ হইতে কাপ্তাই হ্রদে মাছ প্রজনন ও বংশ বিস্তারের জন্য প্রতি বছরের ন্যায় ৩ মাস মৎস্য সংরক্ষণ বাজার জাতকরণ ও বিপনণ নিষেধাজ্ঞা জারি থাকলেও এবছর অনাবৃষ্টি ও যথাসময়ে পানি বৃদ্ধি না পাওয়ার কারণে আরো ১ মাস বেশি বৃদ্ধি করা হলে আজ প্রথম দিন থেকে আয়- রোজগার বেড়ে গেলো জেলে ও ব্যবসায়ী ও সবার মাঝে।

করোনা মহামারীর কারণেই বিকল হয়েছে মানুষের স্বাভাবিক জীবন। তাই মৎস্য আহরণে মাধ্যমে সামান্য কিছুটা হলেও ঘুরাতে পারবে বলে তাদের ভাগ্যের চাকা মনে করেন সংশ্লিষ্টরা।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT