1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ। যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদের আয়োজনে চিরঞ্জীব নজরুল শীর্ষক আলোচনা। ক্ষমতা নয়, সেবাই আমার মূল লক্ষ্য’—সাদিপুরে চতুর্থ দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ।

বিলাইছড়িতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৭ বার পঠিত

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।

বিলাইছড়ি (রাঙ্গামাটি)প্রতিনিধ­ি:

-আমরা কন্যা শিশু প্রযুক্তিতে সমৃদ্ধি হবো ডিজিটাল বাংলাদেশ গড়বো এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মত বিলাইছড়িতে ও জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর-এর আয়োজনে শিল্প কলা একাডেমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কণিকা চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মিজানুর রহমান ও বিশেষ অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা।

এবং এছাড়াও অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দাস,থানা সাব ইনস্পেক্টর নিংওয়াই মার্মা,আনসার ভিডিপি কর্মকর্তা অহিদুজ্জামান, শিক্ষিকা নিরোদা বালা চাকমা। এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া।

বক্তারা বলেন, পুরুষ তান্ত্রিক সমাজ ব্যবস্থা হলেও সাংস্কৃতিক চর্চায় নারীরা এগিয়ে রয়েছে পাহাড় কিংবা সমতলে।এজন্য নারীদের বাদ দিয়ে কোন ভাবে দেশ উন্নয়ন করা সম্ভব নয়।তাই জাতীয় কন্যা শিশু দিবসে কোন কন্যা শিশু যেন অবহেলা করা না হয় সে বিষয়ে মা-বাবা এবং সরকারের পাশাপাশি আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT