
সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
বিলাইছড়ি(রাঙ্গামাটি) প্রতিনিধিঃ-রাঙ্গামাটির বিলাইছড়িতে – “ভিন্ন প্রক্ষাপট, অভিন্ন আকাঙ্খা ” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়েছে।
বুধবার(১২ই আগস্ট) দুপুর ১২ টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে কনফারেন্স রুমে দিবসটি উপলক্ষে এক সভা আয়োজন করা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.জাকির হোসেন এবং সভপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জবা রানী বড়ুয়া।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ এর প্রতিনিধি এসআই ( নিঃ) মোঃ সিরাজ , ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো.জাকির হোসেন,উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়াসহ যুবরা উপস্থিত ছিলেন।