1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইল গুলো উদ্ধার করে প্রকৃত মালিক কে বুঝিয়ে দিল ডুমুরিয়া থানা পুলিশ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ২২৬ বার পঠিত

সরদার বাদশা ,
নিজস্ব প্রতিনিধি।

তথ্যপ্রযুক্তি ব্যাবহারের মাধ্যমে ভুলক্রমে বিকাশ নাম্বারে সেন্ড হওয়া টাকা, ও বিভিন্ন সময়ে চুরি ও হারিয়ে যাওয়া ৬টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিক কে বুঝিয়ে দিল খুলনার ডুমুরিয়া থানা পুলিশ

আজ বুধবার (২২ ডিসেম্বর) উদ্ধার হওয়া টাকা এবং ওই সকল মোবাইল ফোনগুলো স্ব-স্ব মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে,কুষ্টিয়া জেলার ইবি থানা এলাকার জনৈক আক্তার বানু নামের এক নারী ভুলক্রমে ডুমুরিয়া থানার জনৈক ব্যক্তির বিকাশ নাম্বারে ১৯ হাজার টাকা ভুলক্রমে সেন্ড করেন। পরে তথ্য প্রযুক্তির মাধ্যেমে লোকেশন ট্রাক করে ডুমুরিয়া থানা পুলিশের সহায়তায় টাকাগুলো উদ্ধার করে আজ টাকার প্রকৃত মালিক ওই নারীর কাছে হস্তান্তর করা হয়। এছাড়া থানার বিভিন্ন এলকা থেকে একাধিক ব্যাক্তির ব্যাবহৃত মোবাইল ফোন চুরি ও হারিয়ে যায়।

উক্ত মোবাইল ফোন গুলো উদ্ধারের লক্ষ্যে মালিক গণ পৃথক ভাবে থানায় জিডি এন্ট্রি করেন। সে অনুযায়ী মোবাইল ফোনের আইএমই নম্বরে তথ্য প্রযুক্তি ব্যাবহার করে প্রাথমিক ভাবে লোকেশন নির্ধারণ করা হয়।এরপর ব্যবহার কারি ব্যাক্তি কে সনাক্ত করে মোবাইল ফোন গুলো উদ্ধার করা হয়েছে।

থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার বিভিন্ন সময়ে চুরি/হারিয়ে যাওয়া ৬ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আজ ফোন গুলো প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে। এছাড়া ভুল করে অন্যের বিকাশ নাম্বারে চলে যাওয়া টাকা উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT