1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ।

বিদ্যালয় মাঠের জলাবদ্ধতা নিরসনের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ২০০ বার পঠিত

স্বপন মাহমুদ,সরিষাবাড়ী প্রতিনিধি :

 

জামালপুরের সরিষাবাড়ীতে পোগলদিঘা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে জমে থাকা দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসন ও মাঠ উচুঁকরণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৯অক্টোবর) দুপুরে উপজেলার তারাকান্দি রেলওয়ে স্টেশন এলাকায় বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমানের সভাপতিত্বে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট ইউসুফ আলী, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, পোগলদিঘা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেন তরফদার, সহকারি শিক্ষক আবুল কালাম আজাদ, পোগলদিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রশিদ, শিক্ষার্থী রাফিউল আলম বিজয় প্রমুখ।

 

এ সময় বক্তারা বলেন, পানি নিষ্কাশন না হওয়ায় বছরের বেশীরভাগ সময় পোগলদিঘা উচ্চ বিদ্যালয়ের মাঠটি পানির নিচে তলিয়ে থাকে। এতে বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের যাতায়াতে যেমন ভোগান্তি পোহাতে হয় তেমনি খেলাধুলার পরিবেশ না থাকায় প্রতিভা বিকাশ বাধাগ্রস্থ হচ্ছে। খুব দ্রুতই বিদ্যালয়ের খেলার মাঠের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসন ও মাঠ উঁচুকরণের জোর দাবি জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT