1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

বিজয় দিবস উপলক্ষে বিশ্বনাথে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ১৯৯ বার পঠিত

ফারুক আহমদ,
স্টাফ রিপোর্টার।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ‘মহান বিজয় দিবস ও মুজিববর্ষ’ উপলক্ষে সিলেটের বিশ্বনাথে উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিঙ্গেরকাছ বাজারে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রোববার রাতে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী।
প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি রহমান আলীর সভাপতিত্বে এবং দৌলতপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আক্তার হোসেন শেখ ও বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, যুক্তরাজ্য প্রবাসী শেখ সিরাজ উদ্দিন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন- পাগল হাসান, জুয়েল আহমদ, মুর্শিদী শারমিন, জুহি সরকার, রুপা আক্তার, জালালী সুমী ও প্রমা রাণী সরকার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠক রবিউল ইসলাম, আবুল বশর, বশির খান, আব্দুল বাছিত, শফিক মিয়া, মখলিছ আলী, শাহীন মিয়া, আকদ্দুছ আলী, রহমান আলী, সুহেল মিয়া, ইসলাম উদ্দিন, আলীম উদ্দিন, ফজর আলী, মানিক মিয়া, আজাদ মিয়া মিঠু, আব্দুল করিম, আনছার মিয়া, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আলী হোসেন জুনেল, সাংগঠনিক সম্পাদক মাসুদ আহমদ, ছাত্রলীগ নেতা নাজমুল ইসলাম সাহেল, ইসলাম উদ্দিন, আবু রাসেদ, আল-আমিন, তানভির আহমদ, আবুল কাইয়ুম, তোফায়েল আহমদ, রুহেল আহমদ, আলমগীর হোসেন, তারেক আহমদ, আলী জাবের, তানভির খান, শাকিল আহমদ, আল উদ্দিন, জুবায়ের আহমদ প্রমুখ নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT