1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

বিএমএসএফের উদ্যোগে চতুর্থ ব্যাচের সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬২ বার পঠিত

এম এফ এইচ রাজুপিরোজপুর প্রতিনিধিঃ

 

সাংবাদিক-সাংবাদিকের মাঝে প্রতিহিংসা- দ্বন্ধ ভুলে যেতে হবে। জুনিয়র-সিনিয়রদের মাঝে ঐক্য রাখতে হবে। পেশার মর্যাদা রক্ষায় সকলকে আন্তরিক হতে হবে। সাংবাদিকতায় পেশাগত চর্চা, ঐক্য ও সমন্বয় জরুরী বলে সাংবাদিক নেতৃবৃন্দ মন্তব্য করেছেন।

 

বুধবার (১ সেপ্টেম্বর) রাত ৮ টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) আয়োজিত মুজিববর্ষ ও সংগঠনের ৯ ম বর্ষ পূর্তি উপলক্ষে সাংবাদিকতার বুনিয়াদী ও তথ্য অধিকার আইন বিষয়ক তিনদিন ব্যাপী ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মশালা ২০২১ এর চতুর্থ ব্যাচের উদ্বোধনী আলোচনায় এসব কথা বলেন।

 

ভার্চুয়াল এ প্রশিক্ষণ কর্মশালায় দেশের বিভিন্ন জেলা/উপজেলার ১০০ জন সাংবাদিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। প্রতিদিন রাত ৮-১১টা পর্যন্ত জুম লিঙ্কের মাধ্যমে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।

 

বিএমএসএফ এর সিনিয়র সহ-সভাপতি সাঈদুর রহমান রিমনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় সঞ্চালক ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর।

 

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্টের আইনজীবি ও বিএমএসএফ এর আইন উপদেষ্টা এ্যাড. মো: কাওসার হোসাইন, তথ্য ও গবেষণা বিভাগের সম্পাদক আবুল হাসান বেলাল, আইটি বিভাগের সম্পাদক তাওহীদ হাসান, বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সম্পাদক আসাদুজ্জামান সাজু।

 

কর্মশালায় তথ্য অধিকার আইন, ডিজিটাল নিরাপত্তা আইনকে ঘিরে সাংবাদিকতার নানা দিক নিয়ে আলোচনা করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকগণ মাঠ পর্যায়ের সংবাদ সংগ্রহের ক্ষেত্রে উদ্ভূত নানা সমস্যা এড়িয়ে কৌশলের সঙ্গে দায়িত্ব পালনের উপর গুরুত্বারোপ করেন।

 

প্রতিটি পর্বে ছিল শিক্ষার্থীদের প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব। প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকতার নানা সমস্যা মোকাবেলায় করণীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

 

উল্লেখ্য, সামাজিক দায়বদ্ধতামূলক সাংবাদিকতা গড়ে তুলতে দেশের অপেক্ষাকৃৃত নবীন সাংবাদিকদের দক্ষ করতে বিএমএসএফ প্রাথমিক পর্যায়ে এ প্রকল্প গ্রহন করেছে। প্রশিক্ষিত এসব নবীন সাংবাদিকরা দেশ, মাটি ও মানুষের জন্য কাজ করবে বলে আশা প্রকাশ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT