1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ।

বান্দরবানের আলীকদমে গরু চড়ানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ৭।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ২২৬ বার পঠিত

মোঃ ইকরামুল হাসান,বান্দরবান জেলা প্রতিনিধিঃ

 

আলীকদম উপজেলায় রাস্তার ওপর গরু চড়ানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ৭জন আহত হয়েছেন। আহতরা হলেন- ওমর আলী পাড়ার বাসিন্দা নুরুল আলমের স্ত্রী হাফসা বেগম (৩৫), ছেলে সরোয়ার জাহান খোকন (১৫), কামাল উদ্দিনের স্ত্রী আয়েশা বেগম (২৮), জাহাঙ্গীর আলমের স্ত্রী নুর জাহান বেগম (৩৬), নুরুল আলমের স্ত্রী আবিদা বেগম (২৭), মৃত রহমত আলীর ছেলে মুরাদ (২৮) ও মুরাদের ভাবী গুলজার বেগম (৩৫)। চৈক্ষ্যং ইউনিয়নের ওমর আলী পাড়ায় শনিবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

 

খবর পেয়ে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদিকে অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত মুরাদসহ অন্যরা।

 

ওমর আলী পাড়ার বাসিন্দা সরোয়ার জাহান খোকন ও তার মা হাফসা বেগম শনিবার বেলা আড়াইটার দিকে বাড়ীর পাশের সরকারী রাস্তার উপর গরু চড়াতে যান। এ সময় পাশের মৃত রহমত আলীর ছেলে মুরাদ তাদেরকে গরু চড়াতে নিষেধ করেন। নিষেধ উপেক্ষা করে গরু চড়াতে গেলে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে মুরাদ ও তার ভাবীসহ ১০-১২জন সংঘবদ্ধ হয়ে সরোয়ার জাহান খোকন ও তার মা হাফসা বেগমের ওপর হামলা শুরু করেন এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

 

আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দাযিত্বরত চিকিৎসক অসীম বড়ুয়া বলেন, সংঘর্ষের ঘটনায় আহত সরোয়ার জাহান খোকন, আয়েশা বেগম, নুর জাহান ও আবিদা বেগমের অবস্থা আশঙ্কজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।

 

এ বিষয়ে আলীকদম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাছির উদ্দিন জানান, দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কোন পক্ষ অভিযোগ করেনি। ভুক্তভোগীরা অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT