1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত।

বাজার যানজট নিরসনে ট্রাফিক দায়িত্বের ভূমিকায়” নিসচা” ডুমুরিয়া উপজেলা শাখা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ২০৮ বার পঠিত

সরদার বাদশা
নিজস্ব প্রতিনিধি।

যানজটের কবলে চরম দুর্ভোগের শিকার ডুমুরিয়া বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও পথচারী। প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার পরও যানজট মুক্ত হচ্ছে না ডুমুরিয়া বাজার। আসন্ন ঈদকে সামনে রেখে ডুমুরিয়া বাজারে ব্যবসায়ী, ক্রেতা জনসাধারণের দুর্ভোগ লাঘবে ডুমুরিয়া বাজার কমিটির সহযোগিতায়, নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখা যানজট নিরসনে কঠোর ভূমিকা রাখছেন।
আজ (২৯শে এপ্রিল) শুক্রবার সকাল ৯ টায় ডুমুরিয়া বাজার যানজটমুক্ত রাখতে নিরাপদ সড়ক চাই, ডুমুরিয়া উপজেলা শাখা, ডুমুরিয়া দুধ বাজার রোডে বাজারে শৃঙ্খলা রক্ষায় যানজট নিরসনকল্পে কঠোরভাবে দায়িত্ব পালন করেন। নিসচা’ ডুমুরিয়া উপজেলা শাখার এমন ভূমিকায় ডুমুরিয়া বাজারের ব্যবসায়ী ,পথচারী,ও জনসাধারণ ভূয়শী প্রশংসা করে বলেন দীর্ঘদিন পর আমরা স্বস্তিতে ডুমুরিয়া বাজারে ঈদের কেনা বেচা ও চলাফেরা করতে পারছি।
এসময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি খান মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসেন বকুল( মেম্বার), প্রচার সম্পাদক খান আরিফুজ্জামান নয়ন, যুব বিষয়ক সম্পাদক সাব্বির হোসেন বাপ্পি, কার্যকরী সদস্য সাংবাদিক গাজী সোহেল, আবদুর রহমান ব্যাপারী, আব্দুল জলিল, বাজার কমিটির আহ্বায়ক শ্যামল কুমার দাস ,কার্যকারী সদস্য নাজমুল হোসেন, ডুমুরিয়া থানার সাব-ইন্সপেক্টর হাফিজুর রহমান সহ সঙ্গীয় ফোর্স।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT