1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার। বিলাইছড়িতে  টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং । কেশবপুর-বড়েঙ্গা-ভেরচি-ভরত ভায়না সড়কটি দ্রুত সংস্কারেরর দাবী। গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম। শ্যামনগরে লিডার্সের উদ্যোগে কৃষকের মাঝে লবণ, খরা ও বন্যা সহিষ্ণু ধান বীজ ও সার বিতরণ। কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রবেশপথ তলিয়ে, দুর্ভোগে পথচারীরা।

বাঘাইছড়িতে শহিদ বুদ্ধিজীবি দিবস পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ১৯২ বার পঠিত

মোঃমহিউদ্দিন
বাঘাইছড়ি প্রতিনিধিঃ-
রাঙ্গামাটির বাঘাইছড়িতে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে, নানা কর্মসূচিতে দিবসটি পালন করে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায়, উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে, শহিদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এসময় এসময় উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ তোফায়েল আহমেদ এর সঞ্চালনায়, বাঘাইছড়ি কৃষি অফিসার অলি হালদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুম, পৌর মেয়র জাফর আলী খান, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, কাচালং সরকারি কলেজের অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান, প্রেস ক্লাব সভাপতি দিলীপ কুমার দাশ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আলী হোসেন সহ বীর মুক্তিযোদ্ধা,সাংবাদিক বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন।

উল্লেখ্য, ১৯৭১ সালে বছরব্যাপী পাকিস্তান সেনাবাহিনী পরিকল্পিতভাবে বুদ্ধিজীবী হত্যা করে। এই দিনে চুড়ান্ত বিজয়ের প্রাক্কালে (১৪ ডিসেম্বর) বাংলাদেশের অসংখ্য শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের ধরে নিয়ে নির্যাতনের পর তাদেরকে হত্যা করে। তাই এই দিনটিতে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ ঘোষণা করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT