1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও মিষ্টি বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ১৯৪ বার পঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ:
মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল ৯টায় লালমনিরহাট জেলা ছাত্রলীগ কার্যালয়ে লালমনিরহাট জেলা ছাত্রলীগের আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস, গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ও লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সহসভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান, কার্যকরী সদস্য আলী হাসান নয়নসহ লালমনিরহাট পৌর ছাত্রলীগ, লালমনিরহাট সদর থানা ছাত্রলীগ, লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রলীগ, মুক্তিযুদ্ধের স্বপক্ষে বিশ্বাসী সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠন, জেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দসহ জেলা ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ৯টা ১মিনিটে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৯টা ১৫মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ই আগষ্টের সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন, সকাল ৯টা ৩০মিনিটে বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আলহাজ্ব আবুল হোসেন, প্রয়াত ইঞ্জিঃ আবু সালেহ মোহাম্মদ সাঈদ দুলাল, বীর মুক্তিযোদ্ধা শহীদ শামসুল ইসলাম সুরুজ, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আলহাজ্ব আনোয়ারুল ইসলাম নাজু, প্রয়াত জহুরুল হক মামুন, প্রয়াত রেজাউল করিম মুকুল, শহীদ আশরাফুল আলম সোহেল, প্রয়াত রেদওয়ান সিদ্দিকি জেনারেল, শহীদ মিন্টু, প্রয়াত এস এম জাকির হোসেন, প্রয়াত মুশফিকুর রহমান-এঁর আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন, সকাল ৯টা ৪৫মিনিটে বাঙালি মুক্তির মহাকালের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, সকাল ১০টায় ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT