1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

বরকল রাগীব রাবেয়া কলেজের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ২০০ বার পঠিত

প্রতিনিধি, রাঙ্গামাটি :

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে রাঙ্গামাটির সীমান্তবর্তী বরকল উপজেলা সদরে প্রতিষ্ঠিত বরকল রাগীব রাবেয়া কলেজের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বিশেষ গুণীজন সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে রাগীব রাবেয়া কলেজ কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে কলেজ ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে কলেজর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপজেলার সীমান্তবর্তী দূর-দূরান্ত এলাকা থেকে আসা অভিভাবক ও শিক্ষার্থী অংশ নেন। এছাড়া বরকল উপজেলার সরকারি-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিবর্গ অনুষ্ঠানে যোগ দেন।

আলোচনা সভায় বরকল রাগীব রাবেয়া কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সন্তোষ কুমার চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাইফ উদ্দিন আহম্মদ। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ৪৫ বিজিবি বরকল জোনের উপ-অধিনায়ক মেজর আবুল বাশার মোশাররফ হোসেন, বরকল উপজেলা চেয়ারম্যান বিধান চাকমা, বরকল উপজেলা নির্বাহী অফিসার জুয়েল রানা, বাঘাইছড়ি উপজেলার শিজক কলেজের অধ্যক্ষ সুভাষ দত্ত চাকমা, বরকল থানার কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন প্রমুখ।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী অভিভাবক, জনপ্রতিনিধি ও কলেজের ভূমিদাতা সহ কলেজ প্রতিষ্ঠায় যারা নিরলসভাবে আন্তরিক সহযোগিতা দিয়েছেন সকলকে ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান সন্তোষ কুমার চাকমা। এছাড়া অনগ্রসর ও পশ্চাৎপদ এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ায় রাগীব রাবেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান রাগীব আলীর অমূল্য অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন বক্তারা।

বরকল রাগীব রাবেয়া কলেজের শিক্ষক রাসেল চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্যে বরকল রাগীব রাবেয়া কলেজের অধ্যক্ষ নৈচিং রাখাইন কলেজের জন্য অকাতরে অর্থ সহায়তা প্রদান করায় রাগীব রাবেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলীর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান তিনি। কলেজটি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখায় তৎকালীন বর্ডার গার্ড ব্যাটালিয়ন রাঙ্গামাটির সেক্টর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নুরুল হুদাকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন কলেজের অধ্যক্ষ।

নৈচিং রাখাইন জানান, কলেজে বর্তমানে ৩৪৩ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে ও ইতোমধ্যে ৪১৭ শতাধিক শিক্ষার্থী এই কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে উচ্চ শিক্ষা নেয়ার সুযোগ লাভ করেছে।

উল্লেখ্য, পাবর্ত্যঞ্চলের সবচেয়ে পুরাতন উপজেলা বরকল। এ উপজেলাটি ১৯২৩ সালে প্রতিষ্ঠা করা হলেও দীর্ঘ দিন ধরে এলাকার মানুষ শিক্ষার মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিল। সেই শিক্ষার আলোয় আলোকিত করার জন্য কিছু শিক্ষা অনুরাগী ব্যক্তির আগমনের কারণে ২০১৩ সালের ১ জানুয়ারি উপজেলা সদরে বরকল রাগীব রাবেয়া কলেজ প্রতিষ্ঠা করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT