1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

বরকলে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ১৮০ বার পঠিত

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি ।।

রাঙ্গামটি বরকলের শিলছড়ির নিজ বাড়িতে দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১১ মে ) রাত ৯টার দিকে শিলছড়ি এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম লক্ষ্মী চন্দ্র চাকমা (৪৫) পিতাঃ ললিত চন্দ্র চাকমা। তিনি বরকল উপজেলার সুবলং ইউনিয়নের শিলছড়ির (উখছড়ি) বাসিন্দা এবং পেশায় কৃষক। তার পরিবারে স্ত্রীসহ ১ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বরকল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন।

ওসি নাসির উদ্দিন বলেন, লক্ষ্মী চন্দ্র চাকমাকে কি কারণে এবং কোন দল গুলি করেছে তা সুনিশ্চিতভাবে বলতে পারছিনা। মরদেহটি উদ্ধারের করেছি। লাশ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

স্থানীয়রা বলছেন, বুধবার রাত নয়টার সময় লক্ষ্মী চন্দ্র চাকমাকে নিজ বাড়িতে এসে দুর্বৃত্তরা গুলি করে। এরপর তার মৃত্যু নিশ্চিত হয়ে সেখান থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। লক্ষী চন্দ্র চাকমা অতীতে আঞ্চলিক দল ইউপিডিএফ গণতান্ত্রিক দলের কর্মী ছিলেন। বর্তমানে তিনি সবকিছু ছেড়ে পারিবারিক কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

তাকে হত্যা করার মূল কারণ কী তা নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের ধারণা, লক্ষ্মী চন্দ্র চাকমা ইউপিডিএফ গণতান্ত্রিক গ্রুপের সাথে যোগাযোগ রাখতেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT