1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল অনুষ্ঠিত। রাজৈরে নেতাকর্মীসহ আওয়ামী লীগ ছাড়লেন সাবেক ইউপি চেয়ারম্যান দাদন কান্তা। কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান। সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার আটক  ৫ জেলে কারাগারে । কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। শ্যামনগরে তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী। মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার।

বন্যা পরবর্তী সড়ক ধসে যান চলাচল ব্যাহত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ২৩৯ বার পঠিত

 

 

 

 

 

মোঃ আব্দুর রাজ্জাক রাজা নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের নাগরপুরে বন্যা পরবর্তী সময়ে বর্তমানে খোয়ার ঘাট-জাঙ্গালিয়া ভোর বাজার সড়কের একাংশ ধসে গিয়ে যান চলাচল প্রায় বন্ধের পথে। বর্তমানে এই সড়ক ব্যবহার করে জীবন ঝুঁকি নিয়েই চলাচল করছে বিভিন্ন ধরণের ছোট যানবাহন এবং বন্ধ রয়েছে বড় যানবাহন চলাচল। যেকোনো সময় বড় দুর্ঘটনার আশংকা করছে স্থানীয় জনসাধারণ। উপজেলার সহবতপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এর অন্তর্গত এই সড়ক জাঙ্গালিয়া সহ অন্তত পাঁচটি গ্রামকে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের সাথে সংযুক্ত করেছে । গুরুত্ব বিবেচনায় বর্তমান নাগরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান এবং নাগরপুর উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এর বসত বাড়ির অবস্থান এই সড়কের এলাকাতেই।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বন্যায় ক্ষতিগ্রস্ত এই সড়ক দিয়ে ব্যাটারি চালিত ইজি বাইক যাত্রী নামিয়ে ঝুঁকি নিয়ে ক্ষতিগ্রস্ত স্থান পার হয়ে চলাচল করছে। স্থানীয় সূত্রে জানা যায়, নাগরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান সড়কে ধস রোধে বালু বোঝাই বস্তা ফেলেছে। কিন্তু এতেও কাজ হয়নি। স্থানীয় এলাকাবাসী হাশেম মিয়া বলেন, বন্যার কারণে এই সড়কের বেশী ক্ষতি হয়েছে। গত কয়েকদিনের বৃষ্টিতে আরো অবস্থা বেহাল। প্রতিদিন প্রায় হাজারো মানুষের চলাচল হয় এই সড়কে। এই সড়ক রক্ষায় এখানে একটি কালভার্ট নির্মাণ জরুরী। স্থানীয় বাসিন্দা নাগরপুর উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আনিসুর রহমান আনিস জানায়, এই সড়ক অন্যতম ব্যস্ততম একটি সড়ক। প্রতিবছর বন্যায় এই জায়গায় সড়ক ধসে যায়। এখানে অন্তত ১০ ফিট দৈর্ঘ্য কালভার্ট নির্মাণ প্রয়োজন এবং সড়ক রক্ষা বাধ নির্মাণ জরুরী।।

নাগরপুর উপজেলা প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, এই সড়কে ইতিমধ্যে রাজস্ব খাতের অর্থায়নে আপতত মেরামত কাজ করেছি। এখানে একটি কালভার্ট নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রস্তাবনা পাঠিয়েছি।

স্থানীয় সহবতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ মোল্লা জানায়, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং সংশ্লিষ্ট প্রশাসনকে এখানে কালভার্ট নির্মাণের জন্য বলেছি। অচিরেই এখানে কালভার্ট নির্মাণ হবে বলে আমি আশাবাদী।

 

নাগরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মো: হুমায়ুন কবির বলেন, আমরা ব্যক্তি পর্যায়ে উদ্যোগ নিয়ে সড়ক রক্ষায় কাজ করেছি। উপজেলা প্রশাসনকে একাধিকবার বলা সত্তে¡ও সড়ক রক্ষায় এখনো কোনো স্থায়ী সমাধানের ভূমিকা চোখে পড়েনি। বড় কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার আগেই বিদ্যমান সমস্যার দ্রত সমাধান হবে বলে আমি আশাবাদী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT