1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

বন্যায় প্লাবিত প্রায় ৮০ বিদ্যালয়ের পাঠদান অনিশ্চয়তায়।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯০ বার পঠিত

মোঃ আব্দুর রাজ্জাক রাজা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি নাগরপুর উপজেলায় বন্যার পানিতে পানি বন্দি অবস্থায় রয়েছে প্রায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। এসব শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে ধোয়াশা সৃষ্টি হয়েছে একই সাথে দুশ্চিন্তায় আছে হাজারো শিক্ষার্থীরা। বেশিরভাগ বিদ্যালয়ে যাওয়ার সড়ক ও মাঠ প্রাঙ্গন বন্যার পানিতে প্লাবিত হওয়ায় ব্যাপক বিড়ম্বনার সৃষ্টি হয়েছে।

এদিকে বন্যা জনিত কারণে এসব শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, বৈশ্বিক করোনা পরিস্থিতির জন্য প্রায় দেড় বছর বন্ধ থাকা বিভিন্ন বিদ্যালয়ের শ্রেণীকক্ষ ধুলোবালিতে ময়লার স্তুপ হয়ে আছে এবং দরজা-জানালা সহ অবকাঠামোর উন্নয়ন জরুরী হয়ে পড়েছে।

 

নাগরপুর কাঠুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, রোকেয়া আক্তার বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী শ্রেণীকক্ষ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। তবে বিদ্যালয়ের চারপাশে বন্যার পানি থাকায় শিক্ষার্থীদের নিয়ে দুশ্চিন্তায় আছি।

 

ধুবড়িয়া ইউনিয়নের কান্দাপাচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোহাম্মদ শরিফুল ইসলাম সিদ্দিকী জানায়, তিনি নিয়মিত স্কুলে যাচ্ছেন এবং বিদ্যালয় পরিষ্কার কাজ চলমান রয়েছে। তবে মাঠে বন্যার পানি থাকায় বিড়ম্বনা হচ্ছে।

 

ভূগোল হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মুরাদ হোসেন আপন জানায়, আমরা এই বন্যায় কিভাবে স্কুলে যাবো চিন্তায় আছি। স্কুলে চারপাশে পানি থাকায় স্কুলে যাওয়ায় ব্যাপক অসুবিধা হবে।

 

 

 

নাগরপুর উপজেলা শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক, মোঃ হারুন অর রশীদ হারুন বলেন, আমরা ইতিমধ্যে সকল প্রাথমিক বিদ্যালয়ের পরিষ্কার-পরিছন্ন কাজ শেষ করেছি। আশা করি বন্যার পানি দ্রুত নেমে যাবে এবং সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ক্লাস চলমান রাখা সম্ভব হবে।

 

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, নাগরপুর উপজেলায় মোট শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ২১১ টি। বর্তমান বন্যা পরিস্থিতির কারণে পুরো উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক সহ মোট ৭৮ টি শিক্ষা প্রতিষ্ঠান বন্যায় কবলিত রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT