1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

বঙ্গবন্ধু একক কারো সম্পদ নন; তিনিই বাঙ্গালীর মুক্তির সনদ: পিআইবি মহাপরিচালক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ১৮৫ বার পঠিত

এম এফ এইচ রাজুপিরোজপুর প্রতিনিধিঃ

 

পিআইবির মহাপরিচালক ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক নেতা জাফর ওয়াজেদ বলেছেন, বঙ্গবন্ধু কারো একার সম্পদ নন; তিনিই বাঙ্গালীর মুক্তির সনদ। তাঁর কারণে আমরা একখন্ড স্বাধীন ভুখন্ডের বাংলাদেশ পেয়েছি। তিনি বাঙ্গালীর ৬ দফার প্রণেতা ছিলেন। বঙ্গবন্ধু ৬ দফা প্রতিটি গ্রামগঞ্জে পৌঁছে দিয়েছিলেন।

 

তিনি শোষনমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে আজীবন কাজ করে গেছেন। তাঁকে হত্যার মধ্য দিয়ে আজীবন বাঙালি জাতিকে বন্দিদশায় রাখতে চেয়েছিল কুচক্রীরা। তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যাকারীদের চিহ্নিত করতে পারলেও আজ পর্যন্ত সব খুনীর বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়নি। জাতির জন্য এটাই সবচেয়ে বড় লজ্জার, সব চেয়ে বড় কষ্টের।

 

তিনি সোমবার ৩০ আগস্ট রাত ৮ টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম আয়োজিত বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন।

 

বিএমএসএফের সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফরের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সিনিয়র সহ-সভাপতি সাঈদুর রহমান রিমন। সভায় বিশেষ আলোচক ছিলেন বিএমএসএফের আইন উপদেষ্টা ও সহকারী এ্যাটর্নী জেনারেল এ্যাড. মুহাম্মদ আওলাদ হোসেন ও এ্যাড. কাওসার হোসাইন।

 

আলোচনায় অংশ নেন সংগঠনের সহ-সভাপতি যথাক্রমে ড. রিপন আনসারী, ড. সাজ্জাদ চিশতী, সোহেল আহমেদ, আন্তর্জাতিক সম্পাদক এমডি রিয়াজ হোসাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ আলম শাহী, যুগ্ম-সম্পাদক মোশারফ হোসেন নীলু, সহ-সম্পাদক মিজানুর রশীদ মিজান, সোহাগ আরেফীন, সাংগঠনিক সম্পাদক এনামুল কবির সোহেল, এম এ আকরাম, মোহাম্মদ আলী সুমন, সীমা খন্দকার, তথ্য ও গবেষনা সম্পাদক আবুল হাসান বেলাল, কোষাধ্যক্ষ শারমিন সুলতানা মিতু, লালমনিরহাট জেলা সম্পাদক আসাদুজ্জামান সাজু, নীলফামারী জেলা সম্পাদক নুর আলম, ময়মনসিংহ জেলা সভাপতি শিবলী সাদিক খান, কক্সবাজার জেলা সভাপতি ফজলুল কাদের চৌধুরী, সম্পাদক মো: শহীদুল্লাহ, কুষ্টিয়া জেলা আহবায়ক হাসিবুর রহমান রিজু, নওগাঁ জেলা সভাপতি মোফাজ্জল হোসেন, পটুয়াখালী জেলা সভাপতি হারুন অর রশীদ, সম্পাদক বাদল হোসেন, সাংবাদিক ফারহানা ইয়াসমিন, ঝালকাঠি জেলা শাখার ইমাম বিমান, রাজাপুর শাখার রফিকুল ইসলাম, বাগেরহাট জেলার সাবেক সম্পাদক মো: কামরুজ্জামান প্রমূখ।

 

এছাড়াও দেশের বিভিন্ন শাখার প্রায় শতাধিক নেতৃবৃন্দ ভার্চুয়াল সভায় অংশ নেন। নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ গঠনের প্রকৃত ইতিহাস তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহবান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT