1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

বগুড়ার শেরপুরে শর্টসার্কিট থেকে আগুন লেগে পুড়ে ছাই হয়েছে এক ভ্যান চালকের বসতবাড়ী।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৯৮ বার পঠিত

মোঃ মাসুদ ফারুক বাবলু বগুড়া বিশেষ প্রতিনিধি ঃ

বগুড়া জেলার শেরপুর উপজেলায় দিনের বেলায় শর্ট সার্কিট থেকে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে এক ভ্যান চালকের বসতবাড়ী।

আজ মঙ্গলবার (১ লা ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১২ঘটিকার সময় এর মধ্যে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের বোংগা গ্রামে ভ্যানচালক মজনু মিয়ার বসতবাড়ীতে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে বলে জানা যায়।

ক্ষতিগ্রস্থ ভ্যানচালক মোঃ মজনু মিয়া (৩৫) ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে তার বাড়িতে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। এলাকাবাসী আগুন নেভাতে চেষ্টা করলেও নিমেষেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। তিনটি ঘর ও ঘরের যাবতীয় আসবাবপত্র সহ ঐ পরিবারের প্রায় দেড় লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান।

তবে ভ্যানচালক মজনু মিয়া জানান, আগুনে তার সংসারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে প্রায় তার দশ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করে বলেন। যার ফলে এখন স্ত্রী দুই সন্তানকে নিয়ে খোলা আকাশের নিচে তাকে থাকতে হবে বলে তিনি জানান।

শেরপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর নাদির হোসেন জানান, ৯৯৯ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌছার পর দেখি যে সকল কিছু পুড়ে ছাই হয়ে গেছে।

শেরপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মইনুল ইসলাম সংবাদ পেয়ে ঘটনাস্থল পর্যবেক্ষণ করে শীতের কম্বল ও খাবারের ব্যাবস্হা করে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়িয়েছেন বলেও জানা গেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT