1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ।

বকশীগঞ্জে আশ্রয়ণ কেন্দ্রে নিজ ঘরে নারীকে কুপিয়ে হত্যা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ২২৭ বার পঠিত

বকশীগঞ্জ(জামালপুর) প্রতিনিধি।

জামালপুরের বকশীগঞ্জে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের নিজ ঘরে সামিরন বেগম (৫৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাত ১১ টার দিকে ধানুয়া কামালপুর ইউনিয়নের গারো পাহাড়ের লাউচাপড়া ডুমুরতলা আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে। নিহত সামিরন বেগম স্থানীয় মৃত নেহাল মিয়ার স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, লাউচাপড়া ডুমুরতলা আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে বসবাস করতেন ডুমুরতলা গ্রামের সামিরন বেগম । রাতে নিজ ঘরে শুয়ে পড়েন তিনি। রাত ১১ টার দিকে দুর্বৃত্তরা তার ঘরে ঢুকে তাকে এলোপাতারি কুপিয়ে দ্রæত ঘটনাস্থল ত্যাগ করেন। এসময় আশ্রয়ণ প্রকল্পের অন্যান্য বাসিন্দারা হৈ হুল্লোরের শব্দ শুনে এগিয়ে এসে মরদেহ দেখে বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়।

বকশীগঞ্জ থানা পুলিশ গভীর রাতে নিহতের মরদেহ উদ্ধার করে শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য জামালপুর মর্গে প্রেরণ করেছেন।

বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম স¤্রাট জানান, এঘটনায় সামিরন বেগমের পালক কন্যা বেলা আক্তার একটি অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান পুলিশ এই খুনের রহস্য উদঘাটন করতে মাঠে কাজ করছে। জড়িত যেই থাকুক না কেন তাকে দ্রæত আইনের আওতায় আনা হবে।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT