1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

ফেনীর জয়নাল হাজারীর জানাজা শেষে দাফন সম্পন্ন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ১৬৪ বার পঠিত

ইউসুফ মুন্সী, স্টাফ রিপোর্টারঃ
লক্ষাধিক মানুষের উপস্থিতিতে বাংলাদেশ আওয়ামীলীগ এর উপদেষ্টা ও ফেনীর ২ আসনের সাবেক তিন বারের সাংসদ, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন হাজারীর জানাজা শেষে তার মরদেহ শহরের মুজিব উদ্যানে দাফন দেয়া হয়।

ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল ৪ টায় গার্ড অফ অনার এর মাধ্যমে তাকে শ্রদ্ধা নিবেদন করে প্রশাসন।পরে সাড়ে ৪ টায় লাখো ভক্ত অনুরাগী, দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাযায় অংশ নেন বাংলাদেশ আ,লীগ এর সাংগঠনিক সম্পাদক, জাতীয় সংসদের হইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, চট্রগ্রাম মহানগর আ.লীগ সহ সভাপতি খোরশেদ আলম সুজন,ফেনী ২ আসনের বর্তমান সাংসদ নিজাম উদ্দিন হাজারী,বিএনপির উপদেষ্টা, ফেনী ২ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদিন ভিপি, জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদুল হাসান,পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন,ফেনী পৌর মেয়র স্বপন মিয়াজী,ফেনী ৬ উপজেলার চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর বৃন্দ।

জানাজা শেষে শহরের মাষ্টারপাড়ায় তার নিজ বাড়ী মুজিব উদ্যানে তাকে সমাহিত করা হয়।

এদিকে জয়নাল হাজারীর মৃত্যুতে ফেনী জেলা আওয়ামী লীগ থেকে তিন দিনের (২৮,২৯ ও ৩০ ডিসেম্বর) শোক প্রস্তাব গ্রহন করে তিন দিনের কর্মসূচী নিয়েছে।কর্মসূচী গুলো হলো আলোচনা সভা, কালো ব্যাচ ধারন,কোরআন খতম, দোয়া এবং মিলাদ মাহফিল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT