1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

ফেনীতে ফিস্টুলা রোগীদের পুনর্বাসন বিষয়ে সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে কর্মশালা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক ফেনী থেকে।

১৫-৯-২০২১ বুধবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এবং Hope Foundation for Women & Children of Bangladesh-এর সার্বিক সহযোগিতায় প্রসবজনিত ফিস্টুলা প্রতিরোধ এবং প্রসবজনিত ফিস্টুলা রোগীদের পুনর্বাসন বিষয়ে সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সুযোগ্য সিভিল সার্জন ফেনী ডা. রফিক-উস্-ছালেহীন মহোদয়। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত উপপরিচালক(পরিবার পরিকল্পনা) জনাব সুব্রত কুমার চৌধুরী এবং ফেনী সদর হাসপাতালের সম্মানিত জুনিয়র কনসালটেন্ট(গাইনি অ্যান্ড অবস) ডা. তাহিরা খাতুন। অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের সম্মানিত তত্ত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজি, ফেনীর সকল উপজেলার সম্মানিত ইউএইচএফপিও, উপপরিচালক(সমাজসেবা), উপপরিচালক(যুব উন্নয়ন), উপপরিচালক(মহিলা বিষয়ক অধিদপ্তর), সিভিল সার্জন অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ। কর্মশালা সঞ্চালনা করেন মেডিকেল অফিসার সিভিল সার্জন অফিস ডা. ইসতাব রাকিন এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন হোপ ফাউন্ডেশনের সিনিয়র কনসালটেন্ট(গাইনি অ্যান্ড অবস) ডা. নৃন্ময় বিশ্বাস। এই কর্মশালায় দেশে প্রসবজনিত ফিস্টুলার সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় এবং অংশগ্রহণকারীগণ তিনটি দলে ভাগ হয়ে এই ফিস্টুলার প্রতিরোধ, চিকিৎসা ও পুনর্বাসন বিষয়ে নিজেদের সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT