1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

ফেনীতে নানান আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ২৫৩ বার পঠিত

গাজী মোহাম্মদ হানিফ, ফেনী থেকে।
১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস, দিবসটির এবারের প্রতিপাদ্য, ‘বৈষম্য ঘোচাও, সাম্য বাড়াও, মানবাধিকারের সুরক্ষা দাও’।
১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। পরে ১৯৫০ সালে ১০ ডিসেম্বর দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা করে।বাংলাদেশে ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

ফেনীতে বিশ্ব মানবাধিকার দিবস- ২০২১ উপলক্ষে শোভাযাত্রা আলোচনাসভা ও র‍্যালি হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি ফেনী জেলা শাখার সভাপতি আলহাজ্ব ওমর ফারুক ভূঞার সভাপতিত্ব ও সংগঠনের নির্বাহী সদস্য এড. গাজী তারেক আজিজ’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। র‍্যালি ফেনী শহরের প্রধান সড়ক অতিক্রম করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হয়।

বিশ্ব মানবাধিকার দিবসের প্রতিপাদ্য নিয়ে এসময় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন- হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক ও ফেনী বারের সিনিয়র আইনজীবী এড. সৈয়দ আবুল হোসেন, সংস্থার সিনিয়র সহসভাপতি মোঃ মহসিন ভূঞা, আইন বিষয়ক সম্পাদক এড. এমদাদ হোসাঈন, সহ সাধারণ সম্পাদক আবদুল মালেক প্রমূখ।

এসময় আরও উপস্থিত ছিলেন- সংস্থার কেন্দ্রীয় বিশেষ পরিদর্শক সাংবাদিক গাজী মোহাম্মদ হানিফ, ফেনীর সহকারী সেটেলমেন্ট অফিসার আবদুল বারি, সংস্থার নির্বাহী সদস্য শাহ আলম ভূঞা, দৃষ্টি প্রতিবন্ধী সম্পাদক নাছির উদ্দিন ভূঞা, সোনাগাজী শাখার সভাপতি আফতাব হোসেন মমিন ভূঞা, সহসভাপতি আমির হোসেন, মাস্টার আবদুস শুক্কুর সহ সংস্থার জেলা ও উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের সদস্য ও নেতৃবৃন্দ।

বক্তাগণ এবারের মানবাধিকার দিবসের প্রতিপাদ্য ‘বৈষম্য ঘোচাও, সাম্য বাড়াও, মানবাধিকারের সুরক্ষা দাও’ বিষয়ে বক্তব্য রাখেন ও মানবাধিকার রক্ষায় সকলকে নিজনিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অনুরোধ ও উদাত্ত আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT