1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান। সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার আটক  ৫ জেলে কারাগারে । কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। শ্যামনগরে তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী। মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার। কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন। শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত।

ফেনীতে জনগণের তথ্য পাওয়ার অধিকার- সরকারকে নিশ্চিত করতে হবে-সুজনের গোলটেবিলে বিশিষ্টজনরা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৯ বার পঠিত

ইউসুফ মুন্সী,ফেনী প্রতিনিধিঃ

ফেনীতে সুশাসনের জন্য নাগরিক-সুজন এর গোলটেবিল বৈঠকে বিশিষ্টজনরা বলেছেন, তথ্য পাওয়া মানুষের অধিকার- সরকারের উচিৎ তা নিশ্চিত করা। রাষ্ট্রের কাছে কথা বলার অধিকার চায় মানুষ। আইনে তথ্য প্রাপ্তির জন্য প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিত করার বিধান, আইনের পরিপন্থী ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ৩২ এর ধারাসহ বাকস্বাধীনতার পরিপন্থী অন্যান্য ধারা বাতিল, তথ্য পাওয়ার ক্ষেত্রে আলাদা ডেস্ক তৈরী ও অনলাইন ব্যবস্থা চালু করার দাবী জানান তারা।

 

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে সোমবার ফেনী শহরের ফুড ল্যান্ড চাইনীজ রেস্টুরেন্টে গোলটেবিল বৈঠকে অতিথি ছিলেন বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক রফিক রহমান ভূঞা, সরকারি জিয়া মহিলা কলেজের প্রাক্তণ অধ্যক্ষ প্রফেসর সন্তোষ রঞ্জন নাথ, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ.কে শহীদ উল্যাহ খোন্দকার, জেলা তথ্য কর্মকর্তা রেজাউল রাব্বি মনির, দৈনিক প্রথম আলোর প্রতিনিধি আবু তাহের। মূল প্রবন্ধ পাঠ করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও দি হাঙ্গার প্রজেক্টের কুমিল্লা অঞ্চলের সমন্বয়ক সৈয়দ নাসির উদ্দিন।

 

সংগঠনের ফেনী জেলা শাখার সভাপতি এডভোকেট লক্ষন বণিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ শাহাদাত হোসেনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন ফেনী জেলা শাখার সভাপতি ডা: সাহেদুল ইসলাম ভূঞা কাওসার, আইনজীবী মাহফুজুর রহমান, আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী মোরশেদ, স্টার লাইন গ্রুপের পরিচালক মাঈন উদ্দিন, শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ইকবাল আলম, শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, বন্ধুর বন্ধনের সাধারণ সম্পাদক জিএম তাজ উদ্দিন পলাশ, ডিবিসি ও অবজারভার প্রতিনিধি আবু তাহের ভূঞা, চ্যানেল আই প্রতিনিধি রবিউল হক রবি, বিটিভি প্রতিনিধি ও দৈনিক অজেয় বাংলা সম্পাদক শওকত মাহমুদ, সাপ্তাহিক ফেনী সমাচার নির্বাহী সম্পাদক আমজাদুর রহমান রুবেল, মানবজমিন ও বিডি নিউজ প্রতিনিধি নাজমুল হক শামীম, দৈনিক সংবাদ প্রতিনিধি শাবিহ মাহমুদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সাধারণ সম্পাদক সমর দেবনাথ, জাতীয় কবিতা পরিষদ সাধারণ সম্পাদক উত্তম কুমার দেবনাথ, আমাদের অর্থনীতি প্রতিনিধি শাহজালাল ভূঞা, সমকাল প্রতিনিধি জহিরুল ইসলাম জাহাঙ্গীর, ইনডিপেন্ডেন্ট টিভি প্রতিনিধি সমির উদ্দিন ভূঞা, সাপ্তাহিক ফেনীর আঁচল সম্পাদক সাহিদা সাম্য লীনা, উন্নয়ন সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী কিশান মোশাররফ, তরুণ সংবাদকর্মী ও সংগঠক হোসাইন আরমান, সাংস্কৃতিক কর্মী আবদুস সালাম ফরায়জী প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT