1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম:
ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ। কেশবপুরে তিন দিন ব্যাপী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর শুভ উদ্বোধন। কয়রায় অভিবাসীদের অধিকার, সুরক্ষা ও সেবা নিয়ে মতবিনিময় সভা। কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ রাশেদুল আলমের মতবিনিময় । কেশবপুরের ধর্মপুর সঃ প্রাঃ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সুরাইয়া খাতুন। শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম সাতক্ষীরার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত। তালায় এক রাতে চেতনানাশক স্প্রে করে দুই বাড়িতে দুর্ধর্ষ চুরি। তালায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬  উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ । কেশবপুর PTF-এর নতুন আফিসের শুভ উদ্বোধন। কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর শুভ উদ্বোধন।

ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৮ বার পঠিত

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুর উপজেলার পাতিলগাঁও গোরস্থান নূরানী হাফিজিয়া আবাসিক মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বিকেল ৩টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি মো. আব্দুল খালেক খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা লোকমান হোসাইন।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন মাদ্রাসার শিক্ষকবৃন্দ, কোষাধ্যক্ষ মো. ফুরকান সরকার এবং মাদ্রাসার মোতাওয়াল্লী মরহুম আকবর আলী সরকারের ছেলে মো. কামাল হোসেন সরকার।

বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি আদব-আখলাক, নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষার্থীদের মনোযোগী ও পরিশ্রমী হওয়ার আহ্বান জানান।

পরে পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ ও বিভিন্ন পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথিরা। পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে মাদ্রাসার বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরিচালক হাফেজ মাওলানা লোকমান হোসাইন অভিভাবকদের মতামত গ্রহণ করেন এবং তাঁদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। পরে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT