1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

প্র‌তিব‌ন্ধী শিশু‌ ধর্ষণ মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদন্ড।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৪৬১ বার পঠিত

রাঙ্গামাটি প্রতিনিধি।

রাঙ্গামা‌টি‌তে প্র‌তিব‌ন্ধী শিশু ধর্ষণ মামলায় হারুন অর র‌শিদ (৮৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড ও ৩ লক্ষ টাকা অর্থদন্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

বুধবার (১৫ ডিসেম্বর) দুপু‌রে রাঙ্গামা‌টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) এ ই এম ইসমাইল হো‌সেন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। আসামী হারুন অর র‌শিদ না‌নিয়ারচর উপজেলার বু‌ড়িঘাট ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত আতাহার সর্দা‌রের ছেলে।

আদালত সূত্র জানায়, ২০২০ সালের ৪ অ‌ক্টোবর বুদ্ধি ও শারীরিকভাবে প্রতিবন্ধী মেয়েকে বাসায় একা পে‌য়ে হারুনুর রশিদ ঘরে ঢুকে ধর্ষণ করে। প‌রে মে‌য়ে‌টির মা ঘ‌রে ফি‌রে এসে ঘটনাটি দেখতে পায়। এরপর লাঠি দিয়ে হারুনুর রশিদকে আঘাত ও চিৎকার করতে থা‌কলে বৃদ্ধা পা‌লি‌য়ে যায়।

ঐদিন ঘটনায় ধর্ষিতা শিশুর মা বাদী হয়ে হারুন অর র‌শিদকে একমাত্র আসামি করে নানিয়ারচর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। প‌রে থা‌কে আটক করা হয়।বিচারিক পর্যায়ে বাদী, ভিকটিম, চিকিৎসক ও জবানবন্দী গ্রহণকারী ম্যাজিস্ট্রেটসহ ১২ জনের সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।

রা‌য়ে আসামী হারুন অর র‌শিদ‌কে বয়স বিবেচনায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৩ লক্ষ টাকা অর্থদন্ড করা হয়। অর্থদন্ড ৬০ দি‌নের ম‌ধ্যে প‌রি‌শো‌ধে ব্যর্থ হ‌লে জেলা প্রশাসক‌কে হারুন অর র‌শি‌দের স্থাবর বা অস্থাবর বা উভয়সম্প‌ত্তি ক্রোক বা নিলা‌মে বিক্রয় ক‌রে উক্ত অর্থ টাইবুনা‌লে জমা প্রদা‌নের নি‌র্দেশ দেয়া হয়।

রা‌য়ে রাষ্ট্রপ‌ক্ষের পি‌পি অ্যাড‌ভো‌কেট মোঃ র‌ফিকুল ইসলাম সন্তু‌ষ্টি প্রকাশ কর‌লেও অস‌ন্তোষ প্রকাশ ক‌রে আসা‌মি প‌ক্ষের আইনজী‌বি অ্যাড‌ভো‌কেট মোঃ রা‌সেদ ইকবাল উচ্চ আদাল‌তে যাওয়ার কথা জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT