1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন।

প্রধানমন্ত্রী আস্থা ও বিশ্বাসের মর্যাদা দিতে চাই-বিমান প্রতিমন্ত্রী

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২২ জানুয়ারী, ২০১৯
  • ২৮৯ বার পঠিত

সোনাই নিউজ॥বেসামরিক ও বিমান পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী মন্ত্রীত্ব পাওয়ার পর সন্ধ্যায় তার নির্বাচনী এলাকায় আসলে শত শত নেতাকর্মী বিভিন্ন স্থরের গণ্যমান্য ব্যক্তিদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন। মাধবপুর সড়ক পথে ডাক বাংলায় পৌঁছলে পূর্ব থেকেই প্রশাসনের লোকজন ও নেতাকর্মীরা মন্ত্রীকে শুভেচ্ছা ও স্বাগত জানাতে ভিড় করে। ডাক বাংলা প্রাঙ্গণে উপস্থিত নেতাকর্মী ও এলাকাবাসীর উদ্দেশ্যে মন্ত্রী বক্তব্যে বলেন এই মন্ত্রীত্ব কৃতিত্বের দাবিদার মাধবপুর-চুনারুঘাটাবাসী।

জনগণের ভালবাসার ঋণ সুদ হবে না। মন্ত্রীত্ব দিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মাধবপুর-চুনারুঘাটবাসীকে সম্মানীত করেছেন। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে প্রধানমন্ত্রী আস্থা ও বিশ্বাসের মর্যাদা দিব। এলাকার জনগণের আশা আকাঙ্খা ও প্রত্যাশা পুরনে অবিচল থাকব। তিনি বলেন মন্ত্রীত্ব পাওয়া বড় কথা নয় রক্ষা করা বড় কথা।

আগে সব সময় আমি অসহায় দরিদ্র মানুষের জন্য বেশি কাজ করতে পারতাম এখন এসব মানুষকে আমি অনুভব করি। বড় দায়িত্বের কারনে তাদের বেশি সময় দিতে পারবনা এটিই আমাকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে। পরে তিনি গ্রামের বাড়ি বানেশ্বরে গিয়ে তার পিতা সাবেক এমপি মওলানা আসাদ আলীর কবর জিয়ারত করেন ও গ্রামবাসীর সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT