1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান। সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার আটক  ৫ জেলে কারাগারে । কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। শ্যামনগরে তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী। মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার। কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন। শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গোহাইল ইসলামিয়া স্কুল ও কলেজে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭২ বার পঠিত

নাজিরুল ইসলাম, শাজাহানপুর, (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুরে গোহাইল ইসলামিয়া স্কুল ও কলেজে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম শুভ জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া, বৃক্ষরোপণ ও আন্ত:শ্রেণি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

 

আজ মঙ্গলবার বেলা ১২ টায় বৃক্ষরোপণ ও বিশেষ দোয়া শেষে অত্র কলেজের মাঠে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

 

দিনব্যাপী কলেজের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের এডহক কমিটির বারবার নির্বাচিত সফল সভাপতি, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি এবং আসন্ন গোহাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মনোনয়ন প্রত‍্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী আলী ইমাম ইনোকী।

 

সহকারি প্রাথমিক শিক্ষক আব্দুর রহমানের সঞ্চালনায় ও সহকারী শিক্ষক বরুণ কুমার সরকারের পরিচালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ মোতাহার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোহাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক, ইউপি সদস্য এনামুল হক, শাহিনুর রহমান শাহিন, আলম হোসেন, গোহাইল ইউপি জাতীয় পার্টির সভাপতি মুক্তার হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস সোবাহান, মকবুল হোসেন, আতাউর রহমান, আব্দুল হুদা, প্রাক্তন ইউপি সদস্য শাহজাহান আলী, সহকারী শিক্ষক জিনাত আরা পাতা, ছন্দা বেগম, এডহক কমিটির সদস্য মরিয়ম বেগম, অভিভাবক সদস্য আব্দুল বাসেদ, খরনা ইউপির ছাত্রলীগ নেতা মেহেদী হাসান, গোহাইলের ছাত্রলীগ নেতা বাপ্পি, তারেক, মেহেদী, ফারুক, মানিক, সালাম, সবুজ সোনার, এমদাদ, হেফজুলসহ অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা মন্ডলী, কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ এবং ফুটবল প্রেমী শতশত জনতা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT