1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

পুনাক শিল্প পণ্য মেলা-২০২২ইং শীঘ্রই শুভ উদ্বোধন হতে যাচ্ছে।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ১৯৫ বার পঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ:

নতুন বছর ২০২২ কে স্বাগতম জানিয়ে এক অভিনব আয়োজন করতে যাচ্ছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) লালমনিরহাট। লালমনিরহাট জেলা শহরের হোসেন শহীদ সোহরাওয়ার্দী রেলওয়ে মাঠে পুনাক হস্ত ও কুটির শিল্প পণ্য মেলা-২০২২ এর অবকাঠামো কাজ শুরু হয়েছে।

যারা উদ্যোক্তা তাদের উদ্বুদ্ধ করণের লক্ষ্যে নানা আয়োজন করা হচ্ছে এ হস্ত ও কুটির শিল্প পণ্য মেলায়। চলছে স্টলের বাহারী সব পণ্য সুসজ্জিত মেলা প্রাঙ্গণ নির্মাণ কাজ। একদিকে নিত্য ব্যবহার্য পণ্য শোভা পাবে স্টলগুলোতে। অপরদিকে দেশীয় উদ্যোক্তারা নিপুণ হাতে তৈরি পণ্য দিয়ে সাজানো হবে স্টলগুলো।

উদ্যোক্তাদের পণ্যের ভেতরে মেলায় তাঁত ও বেনারসী পণ্যের সম্ভার, বিভিন্ন ধরণের অলংকারের ভেতরে মেয়েদের জন্য হাতে তৈরি চুড়ি, গহনা, কাঠের তৈরি উপহার সামগ্রী, উদ্যোক্তাদের হাতে তৈরি পোষাক, খাবারের স্টল, বিনোদন কেন্দ্রসহ বিভিন্ন আয়োজন। সব মিলিয়ে মেলা প্রাঙ্গণ যেন নতুন বছরে এক ভিন্ন মাত্রা যোগ করবে লালমনিরহাটবাসীদের প্রাণে।

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) লালমনিরহাট নারী উদ্যোক্তাদের অনুপ্রেরণা দিতে ও তাদের আরও কর্মদক্ষ করে তুলতে লালমনিরহাট জেলা পুলিশ সদা তৎপর। পুলিশ পরিবারের উদ্যোক্তাদের পাশাপাশি স্থানীয় উদ্যোক্তাদের মেলায় স্টল থাকবে।

মেলায় আগতদের নিরাপত্তার স্বার্থে পুলিশ ও মেলার নিজস্ব নিরাপত্তা কর্মীরা দায়িত্ব পালন করবেন। এছাড়াও করোনার সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মাস্ক পরে মেলায় আসতে হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT