1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

পানিতে তলিয়ে গেছে রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৪ বার পঠিত

রাঙ্গামাটি প্রতিনিধি:

গত কয়েকদিনের ভারী বর্ষণে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা হঠাৎ বেড়ে যাওয়ায় রাঙ্গামাটির পর্যটনের ঝুলন্ত ব্রিজ পানিতে তলিয়ে গেছে। এক সপ্তাহ ধরে উজান থেকে পাহাড়ি ঢল নামার ফলে কাপ্তাই লেকের পানির উচ্চতা দ্রুত বাড়ছে। ইতিমধ্যে পানিতে ডুবে গেছে ঝুলন্ত ব্রিজটি। ফলে সেতু দিয়ে পারাপার বন্ধ করা হয়েছে।

 

রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশন এর কর্মকর্তা মো সোহেল জানান, কাপ্তাই হ্রদের পানি বেড়ে ঝুলন্ত ব্রিজ ডুবে ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় পর্যটকদের জন্য ১৯সেপ্টেম্বর সকাল থেকে ব্রিজের পারাপার বন্ধ করে দেয়া হয়েছে।

 

আশির দশকের দিকে সরকার রাঙ্গামাটি পার্বত্য জেলাকে পর্যটন এলাকা হিসেবে ঘোষণা করে। পরে পর্যটন কর্পোরেশন পর্যটকদের পারাপারের সুবিধায় দুটি পাহাড়ের মাঝখানে তৈরি করে রাঙ্গামাটির আকর্ষণীয় ঝুলন্ত ব্রিজুটি।

 

দেশে-বিদেশে ঝুলন্ত ব্রিজটি ব্যাপক আকারে পরিচিতি পেয়েছে। প্রতি বছর পর্যটন মৌসুমে রাঙ্গামাটির দৃষ্টিনন্দন ঝুলন্ত সেতুটি উপভোগ করতে রাঙ্গামাটিতে আগমন ঘটে প্রচুর পর্যটকের। প্রতি বছর বর্ষা মৌসুমে ঝুলন্ত ব্রিজটি কাপ্তাই লেকের পানিতে তলিয়ে যায়। কিন্তু ঝুলন্ত ব্রিজটি পানিতে তলিয়ে যাওয়ার সমস্যার স্থায়ী কোন সমাধান করা হয়নি।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT