1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

পাটগ্রাম উপজেলায় ৬ ইউপিতে আওয়ামী লীগ, ১টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ১৮৪ বার পঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ:

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদে নির্বাচনে ৬ (ইউপিতে) বাংলাদেশ আওয়ামী লীগের (নৌকা) ও ১ টিতে স্বতন্ত্র প্রার্থী (আনারস) জয়ী হয়েছেন।

বুধবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও রিটানিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বেসরকারী ভাবে ফলাফল ঘোষণা করেন। এর আগে বুধবার (৫ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।

বিজয়ী চেয়ারম্যানরা হলেন- পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম প্রধান (নৌকা), পাটগ্রাম ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোখলেছার রহমান (আনারস), জগতবেড় ইউনিয়নে যুবলীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান সোহেল (নৌকা), কুচলিবাড়ী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ হামিদুল হক (নৌকা), জোংড়া ইউনিয়নে পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ মজিবর রহমান (নৌকা), দহগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান (নৌকা) ও বুড়িমারী ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি মোঃ তাহাজুল ইসলাম মিঠু (নৌকা)।

পাটগ্রাম উপজেলার মোট ভোটার সংখ্যা ১লক্ষ ২১হাজার ৪শত ৬৮জন, চেয়ারম্যান পদে ৩৯জন, মহিলা ও সাধারণ সদস্য ৩শত ১৩জন, মোট প্রার্থী ৩শত ৫২জন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT