1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

পরশুরামে ভুট্টো চেয়ারম্যানের পিটুনিতে যুবকের মৃত্যু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ২২৩ বার পঠিত

ইউসুফ মুন্সী, স্টাফ রিপোর্টারঃ
পরশুরামের মির্জানগর ইউনিয়ন এর চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টোর পিটুনিতে শাহীন চৌধুরী নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে মির্জানগর ইউনিয়নের উত্তর বাজার এলাকার সাবেক মেম্বার বাবুলের দোকানে এ ঘটনাটি ঘটে। নিহত শাহীন চৌধুরী একই এলাকার মৃত আবদুর রহমানের ছেলে।
এ ঘটনায পুলিশ ৪ জনকে আটক করেছে। চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টো ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত শাহীন চৌধুরী সাবেক ইউপি সদস্য বাবুলের রোড সিমেন্ট দোকানে কর্মরত ছিলেন। সে দোকান থেকে চেয়ারম্যান ভুট্টুর ঘনিষ্ঠ সহযোগী হাশেম ৭ লাখ টাকার মালামাল বাকিতে নিয়ে যায়।একপর্যায় নিহত শাহীন চৌধরী পাওনা টাকা ফেরৎ চাওয়ায় হাসেম ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টুকে ঘটনাটি জানায়। ঘটনা শুনে ভুট্টু চেয়ারম্যান এর নেতৃত্বে তার পরিষদের মেস্বার ও যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন রুবেল,ছাত্রলীগ নেতা চেয়ারম্যানের সহযোগী সোহাগ, শরীফসহ বেশকয়েক লোকজন নিয়ে ঘটনাস্থলে এসে শাহীন চৌধুরীকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে।
পরে স্থানীয়রা শাহীন চৌধুরীকে উদ্ধার করে পরশুরাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা: মহি উদ্দিন তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসাপাতালের মর্গে প্রেরণ করে।

এব্যপারে পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন জানান, ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT