1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম:
মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার। কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন। শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত। সারা দেশে এইচ এস সি পরীক্ষা শুরু,মোট পরিক্ষার্থী ১২ লক্ষ ৭০ হাজার ৫৮৩ কালীগঞ্জে পরিক্ষার্থী ১৮৫৫ জন। আজীবন কয়রার মানুষের পাশে থাকতে চাই …………….জেলা পরিষদের প্রশাসক বাপ্পী। বাগদহা গ্রামে সবচেয়ে পুরনো রাস্তার বেহাল অবস্থাঃ দেখার কেউ নেই। মো. আল-আমিন দেওয়ান আল আবেদী জন্ম দিনের শুভেচ্ছায় শিক্তহলেন।

পবিপ্রবি খুলে দেওয়া হচ্ছে ৩০শে সেপ্টেম্বর।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৯ বার পঠিত

মোঃ আজিজুল পটুয়াখালী জেলা প্রতিনিধি ।

 

দীর্ঘদিন বন্ধের পর আগামী ৩০শে সেপ্টেম্বর খুলে দেয়া হচ্ছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)।পর্যায়ক্র­মে বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম চালু হবে এবং ছাত্র-ছাত্রীদের আবাসিক হল খুলে দেওয়া হবে। ২৫ সেপ্টেম্বর শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ৪৮তম রিজেন্ট বোর্ডের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

 

 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আজ সকালে রিজেন্ট বোর্ডের জরুরি সভা হয়। এতে সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বদেশ চন্দ্র সামন্ত। সভায় ভার্চ্যুয়াল মাধ্যমে যুক্ত হন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামসুল আলম ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মাহাবুব হোসেন। সভায় রিজেন্ট বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

রিজেন্ট বোর্ডের সচিবের দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কামরুল ইসলাম বলেন, সভায় বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম ও ছাত্রছাত্রীদের আবাসিক হল খুলে দেওয়া হবে। প্রথমে ৩০ সেপ্টেম্বর সপ্তম সেমিস্টার ও স্নাতকোত্তর এবং ১৮ অক্টোবর থেকে দ্বিতীয় ও পঞ্চম সেমিস্টারের কার্যক্রম শুরু হবে।

 

সভায় শিক্ষার্থীদের করোনার টিকা গ্রহণ ও স্বাস্থ্যবিধির বিষয়টি গুরুত্ব পেয়েছে উল্লেখ করে কামরুল ইসলাম বলেন, প্রথম ডোজ টিকা গ্রহণের বিষয়টি নিশ্চিত করা সাপেক্ষে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ও আবাসিক হলে যেতে দেওয়া হবে।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT