1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

পদকপ্রাপ্ত গুণীজন মুহম্মদ শফি” যশোরে দ্যোতনা সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৮৫ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি ।

“থামিস না চল পথের স্রোতে চলতেই চাই-হয়নি বলা যে সব কথা আজ বলবোই তাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের দ্যোতনা সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী, গুণীজন সম্মাননা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, আলোচনা, কবিতা এবং দ্যোতনা সাহিত্য পরিষদ এর মুখপত্র “দ্যোতনা” লিটল ম্যাগাজিন উন্মোচন করা হয়।
শুক্রবার (১৪ আগস্ট-২৬) সকাল সাড়ে ১০ টায় যশোর নাট্যকলা সংসদে যশোর দ্যোতনা সাহিত্য পরিষদের আয়োজনে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবার দ্যোতনা সাহিত্য পদক-২০২৬ এ ভূষিত হয়েছেন বিশিষ্ট কবি, লেখক ও গবেষক জনাব মুহম্মদ শফি। অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব দেলোয়ার হোসেন খোকন, প্রশাসক, জেলা পরিষদ, যশোর পদকপ্রাপ্ত গুণীজনকে ক্রেস্ট, সনদ এবং উত্তরীয় প্রদানের মাধ্যমে সংবর্ধিত করেন।
প্রতিষ্ঠানের সভাপতি ও যশোর ইনস্টিটিউটের সহ-সভাপতি অধ্যক্ষ ড.শাহনাজ পারভীন-এর সভাপতিত্বে এবং যশোর দ্যোতনা সাহিত্য পরিষদের অর্থ সম্পাদক কবি মঞ্জুয়ারা সোনালী ও দ্যোতনা সাহিত্য পরিষদের সহ-সম্পাদক কবি রেবেকা টপি-এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, যশোর জেলা পরিষদের প্রশাসক জনাব দেলোয়ার হোসেন খোকন, প্রধান আলোচক ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, লেখক, গবেষক,বিভিন্ন প্রতিষ্ঠানের সংগঠক প্রফেসর ড. সন্দীপক মল্লিক, লেখক, গবেষক, সংগঠক জনাব আবুল কালাম আজাদ, যশোর বিদ্রোহী সাহিত্য পরিষদের সভাপতি কবি আহমেদ রাজু, যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি কবি ডা. মোকাররম হোসেন, যশোর ইনস্টিটিউট নাট্যকলা সংসদের সম্পাদক জনাব আলমগীর হোসেন বাবু, যশোর ইনস্টিটিউট শিশু চিত্ত বিনোদন কেন্দ্রের সম্পাদক জনাব এমরান সাদিক বাপ্পু ও অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ এর সুযোগ্য সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক জনাব দেওয়ান মোর্শেদ আলম। শুভেচ্ছাপ্রাপ্ত গুণীজন ছিলেন, যশোর ‘পথিক’ এর সম্পাদক কবি শেখ শাহরিয়ার সোহেল, শিক্ষক ও সাহিত্যিক কবি বাগবুল মাহবুব।
অন্যান্যদের মধ্যে শুভেচ্ছা, আলোচনা ও কবিতা পাঠ করেন, যশোর জজ কোর্টর অ্যাডভোকেট মাহমুদা খানম, অবসরপ্রাপ্ত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সমাজ উন্নয়নে আলোকিত নারী কবি ও ছড়াকার রাশিদা আক্তার লিলি, অধ্যাপক নার্গিস খন্দকার, ফুলতলা উপজেলার জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক, লেখক, প্রাবন্ধিক তাপস মজুমদার, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক এম,এ কাসেম অমিও, বাংলাদেশ সাহিত্য সেবা সংসদের সাধারণ সম্পাদক বিশিষ্ঠ সাংবাদিক মোতাহার হোসাইন, পাঁজিয়া সমাজকল্যাণ সংস্থার পরিচালক ও বিশিষ্ট কবি বাবুরালি গোলদার, কবি, প্রাবন্ধিক ও সহকারী অধ্যাপক তাপস মজুমদার, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমীর দাস, পাঁজিয়া সম্মিলিত সাংস্কৃতিক সংসদের সহ-সম্পাদক মানব মণ্ডল, কবি গোলাম মোস্তফা, কবি বকুল হক, কবি এস এম রাকিব, কবি এম এন নজরুল ইসলাম, কবি আবু রায়হান, কবি সুরাইয়া শরীফ, কবি টিপু সুলতান, গাজী শহীদুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে কবি ও গবেষক শাহরিয়ার সোহেল শ্রেষ্ঠ শিক্ষক মনোনীত হওয়ায় এবং কবি ও শিক্ষক বাগবুল মাহবুব “কবি ফররুখ আহমদ স্মৃতি পদক” পাওয়ায় তাদেরকে ফুল ও উত্তরীয় প্রদানের মাধ্যমে সংবর্ধিত করা হয়।
সংগঠনের সভাপতি অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন অতিথিসহ প্রতিষ্ঠানের নির্বাহী কমিটির সবাইকে উত্তরীয় প্রদানের মাধ্যমে বরণ করে নেন। সবশেষে মিষ্টিমুখ ও আগামী দিনের শুভকামনা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে বিশিষ্ট কবি, শিল্পী ও গুণিজনদের উপস্থিতিতে যশোরে দ্যোতনা সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী মিলন মেলায় পরিনত হয়।
ছবিঃ
১৪/০৮/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT