1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

পটুয়াখালীর ছোট বিঘাই ইউপি চেয়ারম্যান আলোচিত মামলায় ফের জেল হাজতে।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭২ বার পঠিত

মোঃ আজিজুল পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

 

 

পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের সেই আলোচিত চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার এক নারী ইউপি মেম্বারের দায়ের করা মামলায় পটুয়াখালী সদর কোটে হাজির হলে ১৬ জনসহ ইউপি চেয়ারম্যানকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট।

 

 

অদ্য সোমবার (৬’সেপ্টেম্বর) ২১ ইং তারিখ পটুয়াখালী আদালতে দ্রুত বিচার ট্রাইব্যুনালের একটি মামলায় হাজির হলে বিচারক তাকে সহ ১৬’জনকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন এবং সকলকে জেল হাজতে পাঠানো হয়।

 

 

 

উল্লেখ্য, এর আগেও চাল আত্মসাতের মামলায় ছোট বিঘাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার গ্রেফতার হয়।

এছাড়াও তিনি নিজের স্বীকারোক্তিতে বলেন, তার একাধিক মামলা এখনো চলমান রয়েছে।

 

এবিষয়ে স্থানীয় জনসাধারণ নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ব্যক্তি বলেন,কিছুদিন আগেও চাল আত্মাসাৎ এর মামলায় জেলে গেছেন, এবার ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার’কে মারধর করেছে ঐ ইউপি সদস্য কোর্টে মামলা করেছে, তাকে সহ ১৬ জনের জেল হয়েছে।

তবে এটা নিশ্চিত মাটি ভাংগা বাজারে ইটভাটায় ভাংচুর লুট,করা মামলায় এদের সকলের জেল হয়েছে। এসময় স্থানীয়রা আরো বলেন,আমাদের ছোট বিঘাই ইউনিয়ন পরিষদ একটি অবহেলিত ইউনিয়ন পরিষদ রাস্তঘাটের তেমন কোন উন্নতি নেই। আমরা এমন কলংকিত চেয়ারম্যান চাই না,আমরা সৎ নির্ভীক এলাকার উন্নয়ন হোক এমন একজন যোগ্য চেয়ারম্যান চাই।

 

এ ব্যপারে ছোট বিঘাই ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার এর ব্যবহৃত মোঠোফোনে ফোন করে উপরে উল্লেখিত বিষয়সমূহ জানতে একাধিক বার ফোন করেও তাকে পাওয়া যায়নি।।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT