1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পাথর বোঝাই ট্রাকের চাপায় এক শিশুর মৃত্যু ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ২৬৭ বার পঠিত

মনজু হোসেন স্টাফ রিপোর্টার:

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পাথর বোঝাই ট্রাকের চাপায় সাদেকুল সোহান (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

 

শনিবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের পাগলী ডাংগী এলাকায় মহাসড়কে এই দূর্ঘটনাটি ঘটে। জানা যায়, নিহত সাদেকুল একই ইউনিয়নের তজিবদ্দীনের ছেলে। সে বাংলাবান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে শিশু সাদেকুল নিজ বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হয়। একসময় মহাসড়কে উঠলে বাংলাবান্ধা বন্দর এলাকা থেকে পাথর বোঝাই পঞ্চগড় গামী একটি দ্রুতগামী ট্রাক তাকে পাগলী ডাংগী এলাকায় সড়কের সাইটে গিয়ে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে শিশু সাদেকুল। ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।

 

বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন সড়ক দূর্ঘটনায় ওই শিশুর নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT