1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান। সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার আটক  ৫ জেলে কারাগারে । কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। শ্যামনগরে তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী। মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার। কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন। শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত।

নড়াইলে বিশ্ব পর্যটন দিবসে এস,এম, সুলতান নৌকা বাইচ প্রতিযোগীতা উপলক্ষে প্রেস ব্রিফিং।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭১ বার পঠিত

মোঃহাচিবুর রহমান,নড়াইল প্রতিনিধিঃ

 

নড়াইলে বিশ্ব পর্যটন দিবস-২০২১ পালন উপলক্ষে আগামী ২রা অক্টোবর “বিশ্ব পযটন দিবসে এস,এম, সুলতান নৌকা বাইচ” প্রতিযোগীতা উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

 

আজ বৃহস্পতিবার (৩০সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও জেলা প্রশাসন নড়াইলের আয়োজনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিং এ জানানো হয়, আগামী ২রা অক্টোবর চিত্রা নদীতে বিশ্ব পর্যটন দিবস-২০২১ পালন উপলক্ষে দেশের বিভিন্ন জেলার নৌকার অংশ গ্রহনে নড়াইল শহরের শেখ রাসেল সেতু থেকে এস,এম সুলতান সেতু পর্যন্ত “বিশ্ব পযটন দিবস এস,এম, সুলতান নৌকা বাইচ” প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগীতার উদ্বোধন করবেন বে-সামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী,এমপি। এ প্রতিযোগীতায় ২ টা টালাই ও কালাই গ্রুপে মোট ১০টি নৌকা অংশ গ্রহন করবে।

 

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে পুলিশ সুপার প্রবীর কুমার রায়,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান, এন,এস, আই নড়াইলের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারন সম্পাদক ও জেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু,সরকারি কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জেলায় কর্মরত সাংবাদিকগন এ সময় উপস্থিত ছিলেন।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT