1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

নড়াইলের লোহাগড়া ইউনিয়নের সকল ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করলেন পুলিশ সুপার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ১৯১ বার পঠিত

মোঃ হাচিবুর রহমান, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের লোহাগড়া উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি কেন্দ্র পর্যবেক্ষণ করেছেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়। ২৩ ডিসেম্বর (বৃহস্পতিবার ) দিন ব্যাপী তিনি উপজেলার প্রতিটি ইউনিয়নে ভোট কেন্দ্র পর্যবেক্ষণ ও মতবিনিময় করেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে আইন শৃঙ্খলা এবং নির্বাচনী বিধিমালা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে অবহিত করে পুলিশ সুপার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দকে বলেন,
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। সে লক্ষ্যে সুশৃঙ্খল বাহিনীর সদস্য হিসেবে প্রত্যেক পুলিশ সদস্য পেশাদারিত্বের সাথে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিবি ও আনসার নিয়োজিত থাকবে। এ সময় তিনি সকলকে আইনের প্রতি শ্রদ্ধা রেখে ও নির্বাচনী বিধিমালা মেনে পারস্পারিক সৌহার্দ্য, সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণের জন্য আহ্বান জানান। এছাড়া যে কোনো সমস্যায় বিট অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ৯৯৯ এ যোগাযোগ করার জন্য পরামর্শ দেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT