1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

নোয়াখালীর ভাসানচর থেকে রোহিঙ্গা পালানোর সময় চেয়ারম্যান ঘাটে আটক-১৮জন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৪ বার পঠিত

মোঃ বেল্লাল হোসেন নাঈম,স্টাফ রিপোর্টারঃ

 

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালাতে গিয়ে স্থানীয় এলাকাবাসীর হাতে আটক হয়েছে ১৮জন রোহিঙ্গা নাগরিক।

 

গতকাল বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত্রে উপজেলার চেয়ারম্যান ঘাট এলাকা থেকে তাদের আটক করে স্থানীয় এলাকাবাসী। পরে রাত ২:৪৫মিনিটের সময় তাদের আটক করে পুলিশ চেয়ারম্যান ঘাট পুলিশ ক্যাম্পে নিয়ে আসে।

 

আটককৃতদের মধ্যে রয়েছে, ১০ জন শিশু ও ০৮ জন প্রাপ্তবয়স্ক রোহিঙ্গা নাগরিক। তবে তাৎক্ষণিক জেলা পুলিশ প্রশাসন তাদের নাম ঠিকানা জানাতে পারেনি।

 

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, ভাসানচর আশ্রয়ন কেন্দ্র থেকে নৌকা যোগে পালানোর সময় চেয়ারম্যান ঘাট এলাকায় স্থানীয় এলাকাবাসী ১৮জন রোহিঙ্গাকে আটক করে। আটককৃত রোহিঙ্গাদের চেয়ারম্যান ঘাট পুলিশ ক্যাম্পে এনে রাখা হয়েছে। পরববর্তীতে এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT