1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস সিলিন্ডার বিস্ফোরণে পুলিশের ২ কনস্টেবল অগ্নিদগ্ধ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩০ বার পঠিত

মোঃ বেল্লাল হোসেন নাঈম,

স্টাফ রিপোর্টারঃ

 

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় হাইয়েস মাইক্রোতে এয়ার সিলিন্ডার বিস্ফোরণে ২ পুলিশ কনস্টেবল আগুনে দগ্ধ হয়েছে।

 

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

আগুনে পুড়ে যাওয়া পুলিশ কনস্টেবলরা হলো, রাকেশ ও বেসান্ত। তাদের দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, আজ সকালে নোয়াখালী জেলা কারাগার থেকে ৪ জন আসামি নিয়ে পুলিশ এসকর্ট পার্টি লক্ষ্মীপুর যাওয়ার পথে বেগমগঞ্জের কেন্দুরবাগ নামক এলাকায় আসামি এসকর্ট পার্টি বহনকারী হাইয়েস মাইক্রোতে এয়ার সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে যায়। এতে গাড়িতে থাকা দুই পুলিশ সদস্য আগুনে ঝলসে যায়। আহতদের মধ্যে পুলিশ কনস্টেবল রাকেশ ও বেসান্তের অবস্থা আশঙ্কাজনক। তবে আসামিরা বর্তমানে বেগমগঞ্জ থানা হেফাজতে আছে।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT