1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
কয়রায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন।  বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু, জমা লাখ টাকা বাধ্যতামূলক। স্ত্রীকে নদীতে ফেলে হত্যা চেষ্টা, স্বামী আটক। খুলনায় ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা। বাগেরহাট কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ কুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব ভার গ্রহন । নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের পক্ষ থেকে সংসদ সদস্য আলি আসগর লবীর সাথে মতবিনিময়। খুলনায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বিলাইছড়িতে যোগাযোগ ও কৃষিতে বিপ্লব ঘটাতে ৭ টি জায়গায় খনন  প্রয়োজন । তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : প্রতিমন্ত্রী জনাব মোঃ নুরুল হক নুর।

নেশা জাতীয় ভারতীয় ইনজেকশন সহ র্্যাবের হাতে গ্রেফতার ১।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩৫ বার পঠিত

নয়ন ঘোষ ।

 

র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জের একটি অপারেশন দল বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৯৬ পিস নিষিদ্ধ ঘোষিত মাদক বুপ্রেনোরফিন ইনজেকশনসহ এজাবুল নামে ১ জনকে গ্রেপ্তার করেছে।

 

গ্রেপ্তার এজাবুল হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের ৮ নং ওয়ার্ড রাঘবপুর এলাকার আমেনা বেগম ও মৃত তানু হকের ছেলে এজাবুল হক (৩২)।

 

জানাগেছে, গোপন সংবাদ এর ভিত্তিতে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার মো. ওমর আলী জানতে পারেন যে, শিবগঞ্জ পৌর এলাকার ২ নং ওয়ার্ড’র সাবেক কাউন্সিলর মাইনুল ইসলামের আম বাগানের ভেতর মাদক পাচারের লক্ষে ১ ব্যক্তি অবস্থান করছে।

 

খবরটি পাবার পর কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার মো. ওমর আলীর নেতৃত্বে সঙ্গী ফোর্স শিবগঞ্জের ঐ আম বাগান ঘিরে ফেলে। পরে এজাবুলকে ৯৬ পিস নিষিদ্ধ ঘোষিত মাদক বুপ্রেনোরফিন ইনজেকশনসহ হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব।

 

১১ সেপ্টেম্বর শনিবার রাত ৮ টার দিকে অভিযানটি চালানো হয়। ভারতীয় তৈরী ইনজেকশন ৯৬টির মূল্য ১৯ হাজার ২০০টাকা। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় ১টি নিয়মিত মামলা দায়ের করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT