1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ।

নেশার টাকা না দেয়ায় দাদীকে কুপিয়ে হত্যা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ২৬৯ বার পঠিত

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

 

নেশার টাকা না দেয়ায় দাদীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে মনজুর রহমান নামের এক যুবক। সে বাগানবাড়ী চৌরাস্তার মোনছের আলীর ছেলে। ঘটনাটি ঘটেছে রোববার(১০ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের উত্তর মহিষমারা বাগানবাড়ী চৌরাস্তা এলাকায়।

 

এলাকাবাসী জানান, মাদক সেবনের টাকা না দেয়ায় ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে দাদী শেফাতন বেওয়া(৯০)কে। বেলা ১২টার দিকে নাতী মনজুর রহমান (২০) দাদীর নিকট টাকা চাইলে তিনি টাকা দিতে অস্বীকৃতি জানায়। এতেই ক্ষুব্ধ হয়ে মুন্জুর রহমান আনারস কাটার দা দিয়ে কুপিয়ে এবং গলা কেটে রক্তাক্ত করে। বৃদ্ধার চিৎকারে ছেলের বৌ রাহেলা দৌড়ে এলে ঘাতক মনজুর রহমান পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই বৃদ্ধা শেফাতন বেওয়ার মৃত্যু হয়।

সংবাদ পেয়ে মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এ ব্যাপারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল জানান, অভিযুক্ত মনজুর রহমানকে গ্রেপ্তারের জন্য জোর তৎপরতা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। সংবাদ লেখা পর্যন্ত থানায় মামলা দায়ের হয়নি।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT