1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
মনিরামপুরে এক সফল আঙ্গুর চাষী আকবর ভাই। বিয়ের পিঁড়িতে বসা হল না সৈকতের। দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ বিলাইছড়িতে বুদ্ধপূর্ণিমা উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা। বিলাইছড়িতে মহান মে দিবস পালিত । খুলনা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দেরকে কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন । বিলাইছড়িতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে  পালবার লিং সেন্টার কর্তৃক খাদ্য সামগ্রী বিতরণ । খুলনার লবণচড়া থানা এলাকায় গুলির ঘটনা। মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ। কয়রায় সরকারী কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় ।

নেত্রকোণার পূর্বধলায় মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের নতুন কমিটি গঠিতঃসভাপতি, নিজাম উদ্দিন, সম্পাদক , গোলাম মোস্তফা

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ১৭১ বার পঠিত

শামীম তালুকদার, ব্যুরো চীফ, ময়মনসিংহ ।
বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ, নেত্রকোণা পূর্বধলা উপজেলা শাখার সম্মেলন রোববার (১৬জানুয়ারী) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। এতে হিরনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃনিজাম উদ্দিনকে সভাপতি ও মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফাকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ শিক্ষক সমিতি পূর্বধলা উপজেলা শাখার সাবেক সভাপতি সুধাংশু শেখর তালুকদারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির আসন অলংকৃত করেন সংগঠনের নেত্রকোণা জেলা শাখার সভাপতি ও দত্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.বি.এম. শাহজাহান কবীর।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জেলা শাখার সাধারণ সম্পাদক ও জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃকাইসুল আজম,সাংগঠনিক সম্পাদক ও সাতপাই বর্শীকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুজ্জামান খান,বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম, নেত্রকোণা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আশরাফুল ইসলাম, সাজিউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাফায়েত আহম্মেদ, উন্মেষ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম রিপন, কুনিয়া ফজরেরনেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান আকন্দ, ঝান্জাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইয়াকুব আলী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আগিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বদরুজ্জামান, হোগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুর রশিদ সরকার, ইচুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলী আমজাদ,আতকাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান, বড়রিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃফজলুর রহমান,পানিশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃনজরুল ইসলাম প্রমুখ।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে যথাক্রমে জালশুকা কুমুদগন্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমীন, এন-জারিয়া ঝান্জাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান খন্দকার, বাইনজা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রৌফরোল ইসলাম, সাধুপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহতাব উদ্দিন,নারায়ণডহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুবকর সিদ্দিক তালুকদার,যুগ্ম সাধারণ সম্পাদক পদে যথাক্রমে পাবই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃমোসলেম উদ্দিন,দেওটুকোন আঃগণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিউটন চন্দ্র সরকার,সাংগঠনিক সম্পাদক ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মোতালিব, অর্থ বিষয়ক সম্পাদক শালথী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যায়িদ আহমেদ তালুকদার, প্রচার,প্রকাশনা ও দপ্তর সম্পাদক পদে ডা.মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহাম্মদ,শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ধলামূলগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃএকলাছ মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক, মেঘশিমুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওয়াহাব, কার্যনির্বাহী সদস্য পদে যথাক্রমে পাটরা দামপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম,ভূগী -জাওয়ানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল আলম ওনবী হোসেন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোখলেছ উদ্দিন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT