1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান। সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার আটক  ৫ জেলে কারাগারে । কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। শ্যামনগরে তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী। মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার। কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন। শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত।

নেত্রকোণা’র খালিয়াজুড়িতে বিদ্যুতায়িত হয়ে একই পরিবারে নিহতঃ৩,আহত -১।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ২২৯ বার পঠিত

শামীম তালুকদার, বিভাগীয়প্রধান, ময়মনসিংহ।

নেত্রকোণা’রখালিয়াজুড়­ি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩জন নিহত ও ১জন আহত হয়েছে। বুধবার (৬অক্টোবর)দুপুর সাড়ে ১২ টার দিকে খালিয়াজুড়ি উপজেলার গাজীপুর ইউনিয়নে বয়রালতিফপুর গ্রামে এ দূর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন -ওই গ্রামের সাইবুল মিয়া( ৫০),তার স্ত্রী আবেদা আক্তার (৪০)ও তাদের মেয়ে পিংকি আক্তার (২৫)।

আহতের নাম তাসপিয়া আক্তার (২)।সেও ওই সাইবুল মিয়ার মেয়ে।স্হানীয়দের বরাত দিয়ে খালিয়াজুড়ি থানার ওসি মোঃমুজিবুর রহমান জানান,নিজের নির্মাণাধীন ঘরে বিদ্যুৎ চালিত মোটরের সাহায্যে দেয়াল ভেজানোর কাজ করছিলেন সাইবুল মিয়া। এ সময় নিজের অজান্তে বিদ্যুৎবাহী লিকেজ তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।পরে তাকে বাঁচাতে এসে তার স্ত্রী আবেদা আক্তার এবং সন্তান পিংকি আক্তার বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তারা ৩ জন মারা যান।এ সময় সাইবুল মিয়ার পাশে থাকা তার ২বছরের শিশু কন্যা তাসপিয়া আক্তারও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি আরো জানান,এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে নিহত ৩জনের লাশ বিনা ময়না তদন্তে দাফনের অনুমতি দেয়া হয়েছে। এদিকে ঘটনাস্হল পরিদর্শন শেষে খালিয়াজুড়ি উপজেলা নির্বাহী অফিসার এ এইচ এম আরিফুল ইসলাম জানান, জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে নিহতদের পরিবারে মাববিক সহায়তা দেয়ার ব্যবস্হা করা হচ্ছে।

নিহতরা হলেন ওই গ্রামের সাইবুল মিয়া (৫০),তার স্ত্রী আবেদা আক্তার (৪০)ও তাদের মেয়ে পিংকি আক্তার (২৫)।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT