1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

নীলফামারীর ডিমলায় ৪র্থ শ্রেনীর ছাত্রীকে ধর্ষন গ্রেফতার ২ ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ২০৪ বার পঠিত

২

তপন দাস

নীলফামারী প্রতিনিধি।

ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নে ১১ বৎসরের নাবালিকা ৪র্থ শ্রেনীর ছাত্রী ধর্ষন হয় ।

জানা যায় উত্তর ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ভেষশী পাড়া গ্রামের ০১ নং ওয়ার্ডের আমির আলীর কন্যা ছদ্ম নাম আক্তার (১১) কে গত ১৭ জানুয়ারী দুপুরে প্রতিবেশী অটো চালক মোঃ সুজন (১৫), পিতা মোশারফ হোসনে ও ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র মোঃ আলী নুর ওরফে বুল বাদশা (১৪), পিতা আমিনুর রহমান উভয়রে সাং উত্তর ঝুনাগাছ চাপানী (ভেষশী পাড়া) ডিমলা, নীলফামারী অসৎ চরিতার্থ হাসিলের উদ্দেশ্যে ছদ্ম নাম আক্তারকে শয়ন ঘরে লইয়া জোর পুর্বক ধর্ষন করে। ভিকটিমের মা আরজিনা বেগম সংবাদ কর্মীকে বলেন পার্শ্ববর্তী গ্রামের আমার আত্মীয় সম্পর্কে মামা তইজুল ইসলামের মৃত সংবাদ পেয়ে কন্যাকে বাড়িতে রেখে পরিবারের সকলে মৃত ব্যক্তির বাড়িতে দেখিতে যাই। এরই সুযোগে পাষন্ড চরিত্রের দুই যুবক আমার কন্যাকে বাড়িতে একা পেয়ে পালাক্রমে ধর্ষন করে রক্তাক্ত অবস্থায় রেখে পালিয়ে যায় । আমরা সবাই বিকালে বাড়িতে আসিয়া দেখি আমার কন্যা খুব কান্নাকাটি করছে এবং রক্তক্ষরন হচ্ছে। আমার কন্যাকে জিজ্ঞাসা করলে সে জানায় সুজন ও আলী নুর জোর পূর্বক আমার এ কাজ করেছে। পরবর্তীতে আমি সহ আমার স্বামী আমির আলী তাৎক্ষনিক কন্যাকে অটোবাইকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।

হাসপাতাল সুত্রে জানা যায় যে, কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করিলেও অবস্থা আশংখাজনক হওয়ায় পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এবিষয়ে ভিকটিমের ভাই নুর ইসলাম বাদী হয়ে ডিমলা থানায় একটি এজাহার দাখিল করে। তাৎক্ষনিক ডিমলা থানা পুলিশ এজাহারের প্রেক্ষিতে দুই ঘন্টার মধ্যেই ওসি তদন্ত বিশ্বদেব এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে আলী নুর কে নিজ বাড়ী থেকে ও সুজনকে তার খালার বাড়ী ঝুনাগাছ চাপানী থেকে গ্রেফতার করে ডিমলা থানায় নিয়ে আসে।

এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম জানান, ২০০০ সালের নারী শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত)/০৩)৯(৩) ধারায় একটি মামলা করা হয়েছে । যাহার মামলা নং- ০৯/২২। ১৮ জানুয়ারী সকালে গ্রেফতারকৃতদের জেলা আদালতে প্রেরন করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT