1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন । শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার। বিলাইছড়িতে  টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং । কেশবপুর-বড়েঙ্গা-ভেরচি-ভরত ভায়না সড়কটি দ্রুত সংস্কারেরর দাবী। গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম। শ্যামনগরে লিডার্সের উদ্যোগে কৃষকের মাঝে লবণ, খরা ও বন্যা সহিষ্ণু ধান বীজ ও সার বিতরণ।

নীলফামারীতে ট্রেন দূঘর্টনায় নিহত শোকাহত পরিবারের মাঝে আথির্ক অনুদান বিতরন ও চাকুরীর আশ্বাস রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজনের ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ২১১ বার পঠিত

তপন দাস,নীলফামারী জেলা প্রতিনিধি।

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে নিহত তিন শিশুর বাবা রেজওয়ান হোসেন ও নিহত যুবক শামীম হোসেনের স্ত্রী সুমাইয়া আক্তারকে চাকরি দেয়ার আশ্বাস দিয়েছেন রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন।

সদরের কুন্দপুকুর ইউনিয়নের বউবাজার শনিবার দুপুর দেড়টার দিকে এক শোক সভায় এই আশ্বাস দেন তিনি।

এর আগে কুন্দপুকুর ইউনিয়নের বউবাজার পৌঁছে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন মন্ত্রী।
শোক সভায় মন্ত্রী বলেন, ‘যে ক্ষতি হয়েছে তা পূরণ হবার নয়। তাদের ফিরিয়ে আনা সম্ভব নয়। যারা স্বজন হারিয়েছেন তাদের পরিবারের দুই সদস্যকে চাকরি দিতে আমি রেলের জিএমকে নির্দেশ দিয়েছি।’

রেল দুর্ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘নতুন যেসব রেলপথ হচ্ছে, সেখানে আন্ডারপাস ওভারপাস করছি। কিন্তু যেগুলো পুরোনো সেগুলোতে সম্ভব নয়। গ্রামে গ্রামে যে এলাকায় ক্রসিং দরকার, সেগুলো স্থানীয় সরকার মন্ত্রণালয় করবে। এ জন্য স্থানীয় সরকারের সঙ্গে আমরা কথা বলছি।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে রেজওয়ানের পরিবারকে ২৫ হাজার এবং শামীমের পরিবারকে ২০ হাজার টাকার চেক দেয়া হয়।

এ সময় জেলা আওয়ামীলীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মুক্তারুজ্জামান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, নুরুজ্জামান বুলেট সহ আরও অনেকে।

৮ ডিসেম্বর ট্রেন কাটা পড়ে রেজওয়ানের তিন সন্তান লিমা আকতার, শিমু আকতার ও মোমিনুর রহমান এবং তাদের বাঁচাতে গিয়ে যুবক শামীম হোসেনের মৃত্যু হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT