1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন।

নির্বাচন করবেন না হাবিব উন নবী খান সোহেল

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮
  • ৪২১ বার পঠিত

নির্বাচন করবেন না হাবিব উন নবী খান সোহেল

ইন্জিনিয়ার মাসুদ ———–রিপো,
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী না হওয়া কথা জানিয়েছে বিএনপির যুগ্ন মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল। তিনি মনোনয়ন পত্র উত্তোলন করলেও শেষ পর্যন্ত নির্বাচন না করার কথা জানিয়েছেন।

তার পরিবারিক সূত্রে জানা গেছে, ঢাকা-৮ আসনে প্রার্থী হওয়ার জন্য তার পক্ষ থেকে মনোনয়ন সংগ্রহ করা হলেও তাকে তার কাংঙ্খিত আসন থেকে মনোনয়ণ দেওয়া হচ্ছে না। দলীয় হাইকমান্ডের কিছু স্বার্থান্বেষী লোকের কারণে তাকে অন্য আসন থেকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় যে কারণে তিনি নির্বাচনে না যাওয়ার মত সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

এছাড়াও গণতন্ত্রের মা, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানও রাজনৈতিক কারণে স্বৈরাচারী আওয়ামী সরকারের রোষানলে পড়েই সরকারের সাজানো মামলায় সাজা দিয়ে নির্বাচন থেকে দূরে রেখেছে। সেই কারণে তিনিও নির্বাচনে অংশ না নিয়ে তাদের সাথে একাত্ত্বতা ঘোষনা করে আওয়ামীলীগ নিয়ন্ত্রিত নির্বাচন কমিশনের একপক্ষ নির্বাচনের নীরব প্রতিবাদ করছেন। হাবিব-উন-নবী খান সোহেল ৬শতাধিক রাজনৈতিক মামলার স্বীকার হয়ে বর্তমানে কারাবাস করছেন। তবে তিনি কারাগারে থাকলেও নির্বাচনে অংশ নেয়ার জন্য আইনী কোন বাধা ছিলো না। ৮ই ফেব্রুয়ারী বেগম খালেদা জিয়ার কোর্টে যাবার পথে ১৪৪ ধারা ভঙ্গ করে ও বিপুল জনসমাগম করে নতুন ইতিহাস তৈরী করেন তিনি। বিএনপির দূঃসময়ের কান্ডারী, তৃণমূলের আস্থা এবং সাহসের প্রতীক বিএনপির ত্যাগী এই নেতা নির্বাচন না করার তার সমর্থকেদর মধ্যে সৃষ্টি হয়েছে এক ধরণের চাপা ক্ষোভ। সাধারণ নেতাকর্মীদের দাবি স্বজনপ্রীতির কারণেই জাতীয়তাবাদের চেতনায় বিশ্বাসী এই নেতাকে তার কাংঙ্খিত আসনে মনোনয়ন না দিয়ে অন্য আসন থেকে মনোনয়ন দিয়ে দলীয় নীতি নির্ধারকরা বিএনপির ত্যাগী সংগ্রামী ঐতিহাসিক ও ক্যারিশম্যাটিক এই নেতার প্রতি অবিচার করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT