1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন। কয়রায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন । কালীগঞ্জের পৌরসভার তুমলিয়া সমাজ কল্যান সংঘ ও তুমুলিয়া যুব সমাজের উদ্যোগ মাদক বিরোধী গণবিক্ষোভ। বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন —– ইউএনও মো. জাকির হোসেন । কালীগঞ্জে মাদক বিক্রির প্রতিবাদ করায় একজনকে কুপিয়ে জখম। কেশবপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল অনুষ্ঠিত। রাজৈরে নেতাকর্মীসহ আওয়ামী লীগ ছাড়লেন সাবেক ইউপি চেয়ারম্যান দাদন কান্তা। কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান। সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার আটক  ৫ জেলে কারাগারে ।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন একজন চেয়ারম্যান ও একজন মেম্বার প্রার্থীকে জরিমানা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ১৫৬ বার পঠিত

শেখ আবদুল্লাহ
আনোয়ারা(চট্রগ্রাম)প্রতিনিধি ।

আনোয়ারায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে একজন চেয়ারম্যান ও একজন মেম্বার প্রার্থীকে মোট ৭হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকালে উপজেলার হাইলধর, পরৈকোড়া ইউনিয়নে
এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ওই দুই প্রার্থী দেয়ালে , বৈদ্যুতিক খুঁটিতে ও যানবাহনে পোস্টার লাগিয়ে ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০০৬ অমান্য করেছেন। এজন্য দু’জনকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে আরও কয়েকজন প্রার্থীকে সতর্ক করা হয়েছে।

এই বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে দায়ে হাইলধর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবু তাহেরকে ৫ হাজার টাকা ও ২নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী কল্যাণ দাশকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাচনী প্রচারণায় বা কোন প্রকার আচরণবিধি লঙ্ঘনের বিষয় পরিলক্ষিত হলে তা কঠোর হস্তে দমন করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT