1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

নিরাপত্তাহীনতায় ভুগছেন ধামইরহাটের এক সেনা সদস্যের পরিবার  ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ২৬১ বার পঠিত

সন্তোষ  কুমার সাহা, ধামইরহাট, (নওগাঁ) প্রতিনিধিঃ-

নওগাঁর ধামইরহাটের এক সেনা পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিচারের আশায় বিভিন্ন দপ্তরে ধর্না দিয়েও কোন বিচার না পেয়ে সুবিচারের আশায় ভুক্তভোগী পরিবার সংবাদ সন্মেলন করেন।

উপজেলার চকরহমত গ্রামের মৃত আঃ গণি মন্ডলের ছেলে ভুক্তভোগী নজরুল ইসলাম রবিবার ১০ অক্টোবর সকাল ১০ টায় ধামইরহাট প্রেস ক্লাবে উপস্থিত হয়ে লিখিত বক্তব্যে জানান, আমি একই গ্রামের দাতা ফরিদা খাতুন পিতা মৃত আশরাফ আলী দেওয়ান এর নিকট থেকে চকরহমত মৌজায় খতিয়ান নং আরএস ৯২ খতিয়ানের ৪০ নং দাগে ধানী জমি ১৯ শতাংশের মধ্যে ১২ শতাংশ জমি বসত বাড়ি নির্মাণের জন্য বাংলাদেশ সেনা বাহিনীতে চাকুরীরত আমার ছেলে মোঃ আবু সাঈদ এর নামে কবলা দলিল মুলে ক্রয় পূর্বক শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসিতেছি। যার দলিল নং ৪৩৩৫ তাং ২২-১২-২০২০। এমতবস্থায় আমার ক্রয়কৃত সম্পত্তির উপর দিয়ে জোর পূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা করলে আমি বাঁধা দেই। বাঁধা দেওয়ায় প্রতিপক্ষের লোকজন আমার স্ত্রী, মেয়ে, সহদর ভাই সহ পরিবারের অন্যান্য সদস্যদের মারপিট করেন। এবং প্রতিপক্ষরা আমার পরিবারের ১১ জন সদস্যের নামে ধামইরহাট থানায় গত ৩০ জুলাই একটি মিথ্যা মামলা দায়ের করলে থানা পুলিশ ওই দিন ওয়াহেদ (৫৫), ফরিদুল ইসলাম (৩০), দুলাল হোসেন (৫৫), ও পলাশ (২৫) কে আটক করে কোর্ট হাজতে প্রেরন করেন। বর্তমানে আমার পরিবারের সদস্যদের নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এবং বাড়ি ছেড়ে অন্যত্র বসবাস করছি। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি সুবিচারের আশায়।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT