1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

নানা আয়োজনে কাজীপুর সবকারী মনগৃর আলী কলেজে বিজয় দিবস উদযাপন ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ২০২ বার পঠিত

মোঃ জহুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, ক্রীড়া- কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

১৬ ই ডিসেম্বর ভোরে অত্র কলেজ প্রাঙ্গণে বিএনসিসি কর্তৃক প্যারেটের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলণ,শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচী। পরে সকাল ১০টায় কলেজ মাঠে শিক্ষার্থীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল, ক্রিকেট খেলা এবং শিক্ষকদের অংশ গ্রহনে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এছাড়া বিজয়ের মাসে কলেজ ভবনের সামনে মুক্তি যুদ্ধ সংগ্রামের আলোক চিত্র মালা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ওপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, অত্র কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ রেজাউল করিম। সভাপতিত্ব করেন শিক্ষক পরিষদের সম্পাদক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান, সহকারি অধ্যাপক জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক শরিফ উদ্দিন। আরও বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক ড. মু. নাসির উদ্দিন মিঞা,সহকারি অধ্যাপক আহসান হাবিব।

অনুষ্ঠান টি পরিচালনা করেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মুশফিকুর রহমান মুক্তা ও পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক আল আমিন।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ড. আব্দুর রহমান, সহকারী অধ্যাপক ইতি রানী বিশ্বাস, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক আতাউর রহমান, সহযোগী অধ্যাপক মাহসুদুল হাসান মাজেদ, সহকারী অধ্যাপক মাহবুবুল আলম সহকারি অধ্যাপক মুহাম্মদ আবদুর রহিম, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল মতিনসহ আরও অনেকে।উল্লেখ যে এ বছর উপজেলা পর্যায়ে কুচকাওয়াজ প্রতিযোগীতায় কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ প্রথম স্থান দখল করেছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ৫০ জন শিক্ষার্থীদের বিভিন্ন ইভেন্টে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT