1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান। সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার আটক  ৫ জেলে কারাগারে । কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। শ্যামনগরে তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী। মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার। কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন। শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত।

নাগরপুর কেন্দ্রীয় মন্দির সড়কের বেহালদশা, পথচারীদের ভোগান্তি।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ২৪৭ বার পঠিত

মোঃ আব্দুর রাজ্জাক রাজা ।

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর বাস স্ট্যান্ডের উল্টো দিকে পুরাতন সিও অফিস (ভূমি অফিস) সড়ক ধরে একটি সরু পথ দিয়ে এগিয়ে গেলে সহজেই যাওয়া যায় নাগরপুর কেন্দ্রীয় কালী মন্দির এবং নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ স্থানে। প্রায় ২ কিলোমিটার এই সড়কের গুরুত্ব ব্যাপক। প্রতিদিন স্কুলগামী শিক্ষার্থী সহ প্রায় হাজারো জনসাধারণ চলাচল করে এই সড়ক দিয়ে। পূজা আসলেই এই সড়কের ব্যস্ততা বেড়ে যায় দিগুন। পুরাতন গরুর হাট এলাকা হিসেবে পরিচিত এই সড়ক প্রয়োজনীয় সংস্কারের অভাবে সহজ চলাচলে দুর্ভোগের পথ হয়ে দাড়িয়েছে। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় ব্যাপক জলাবদ্ধতা এবং দীর্ঘ দিন পানি বন্দি থাকতে হয় স্থানীয়দের। এছাড়াও পুরো সড়ক খানা-খন্দে ভরা যা প্রতিনিয়ত ঝুঁকি নিয়েই চলছে পথচারীরা এবং জরুরী প্রয়োজনে কোনো প্রকার যানবাহন প্রবেশ করার সুযোগ নেই উক্ত সড়কে। এলাকাবাসী সূত্রে জানা যায়, সড়কের দুপাশে সড়কের জন্য নির্ধারিত ৮ ফুট জায়গা থাকলেও মালিকপক্ষের গাফলতির কারণে সড়ক সরু হয়ে যাওয়ায় বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এই সড়কে প্রতিদিন যাতায়াতকারী পথচারী আলমগীর হোসেন বলেন, আমার বয়স ৭৫ বছর, আমি এই সড়ক ব্যবহার করে দোকানে যাই আজ ২ বছর। কোনো উন্নয়ন এখন পর্যন্ত দেখি নাই। বৃষ্টি হলে পানিতে ডুবে যায় এই সড়ক ফলে চরম ভোগান্তি পোহাতে হয়। স্থানীয় এলাকাবাসী ফরিদুর রহমান ফরিদ জানায়, এই এলাকায় নাগরপুরের প্রাচীন পরিবারের বসবাস আছে এবং প্রায় পাঁচশত ঘর বিদ্যমান আছে। এই সড়ক দিয়ে এলাকাবাসী বাজারে ও সদর ইউনিয়ন পরিষদে যাতায়াত করে। আমরা চরম দুর্ভোগে আছি, চলাচলে ব্যাপক কষ্ট হয়। সংশ্লিষ্ট প্রশাসন যদি এই সড়কের সংস্কার করতে ব্যবস্থা নেয়, আমরা এলাকাবাসী জায়গা ছেড়ে দিতে সম্মত আছি। এখানে নূন্যতম ১২ ফুট প্রশস্ত সড়ক নিমার্ণের জোর দাবী জানাচ্ছি।

সড়কে ভোগান্তি সম্পর্কে নাগরপুর সদর ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য (মেম্বার) আকবর হোসেন বলেন, আমি এই সড়ক নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিকে বার বার বলেছি কিন্তু সংস্কার করবে করবে বলে এখনো করা হয় নাই। আসছে দূর্গা পূজা, এই সড়কের ব্যস্ততা অনেক বেড়ে যাবে। সংশ্লিষ্ট প্রশাসন নজর দিলে অতিদ্রæত এই সড়কের সংস্কার করতে পারবো বলে আমি আশাবাদী। নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ কে এম কামরুজ্জামান মণি জানায়, আমরা অবগত আছি এই সড়কের বেহাল অবস্থা সম্পর্কে। প্রয়োজনীয় অর্থায়ন পেলে অতিদ্রæত সড়কের সংস্কার করা হবে।

একটি গলির সড়ক যাতায়াতে ভূমিকা রাখে প্রধান। সুতরাং গলির সড়ক উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ যা স্থানীয় জনপ্রতিনিধিদের নজরে আসছে না। এলাকাবাসী বলছে নজরে আসবে কিভাবে! জনপ্রতিনিধিদের চলাচল হয় অন্য পথে নিজস্ব যানবাহনে। নাগরপুর সদর হরিভক্ত পাড়া এলাকায় এই শর্টকাট সড়ক ব্যাপক জনপ্রিয়। নির্বাচন আসলেই কেবল জনপ্রতিনিধিদের দেখা যায় এই শর্টকাট সড়কে। প্রভাবশালীদের এই এলাকা, যথার্থ প্রভাব খাটিয়ে সড়কের উন্নয়ন হোক এটিই জনসাধারণের দাবী!

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT