1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

নাগরপুরে স্বামীর বিরুদ্ধে মুখে বিষ ঢেলে স্ত্রীকে হত্যা চেষ্টার অভিযোগ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ২৩৬ বার পঠিত

মোঃ আব্দুর রাজ্জাক রাজা ,নাগরপুর( টাংগাইল)প্রতিনিধিঃ

টাংগাইলের নাগরপুরে স্বামীর বিরুদ্ধে মুখে বিষ ঢেলে স্ত্রীকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে । শনিবার(৯ অক্টোবর),ঘটনাটি ঘটেছে উপজেলার সহবতপুর ইউনিয়নের জাংগালিয়া গ্রামে।

 

এ বিষয়ে ভুক্তভোগী মেয়েটির পিতা মোঃ আব্দুল মজিদ জানান,আমার বাড়ি চৌহালী উপজেলার হাপানিয়া গ্রামে।আমি আমার মেয়ে রত্না খাতুনকে নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের জাংগালিয়া গ্রামের মৃত কোরবান আলীর ছেলে রাজ্জাকের( ৪০) সাথে বিয়ে দেই।বিয়ের পর থেকেই রাজ্জাক আমার মেয়েকে মানসিক ও শারিরীক ভাবে নির্যাতন করতো।শনিবার(৯ অক্টোবর),রাত অনুমান ৭ ঘটিকার সময় রাজ্জাক সহ আরও কয়েকজন মিলে আমার মেয়ের মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টা করে।বিষক্রিয়ায় আমার মেয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে এসে রত্নাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।এতোমধ্যে রাজ্জাক আমার মেয়েকে ফেলে রেখে

পালিয়ে যায়। বর্তমানে রত্না হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ বিষয়ে নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রোকনুজ্জামান জানান,মেয়েটি মুমূর্ষু অবস্থায় হাসপাতালে এলে দ্রুত চিকিৎসা প্রদান করা হয়। প্রাথমিকভাবে বিষের আলামত পাওয়া গেছে। বর্তমানে মেয়েটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

এ ঘটনায় মেয়েটির পিতা আব্দুল মজিদ বাদি হয়ে নাগরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন,অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

উল্লেখ্য রাজ্জাকের বিরুদ্ধে সিরাজগঞ্জ কোর্টে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা বিচারধীন আছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT